মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

পল্টন থেকে ঢাবির ২ ছাত্রসহ ৪ জন আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি সফলে আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে ছাত্ররা। এরই অংশ হিসেবে রাজধানীর পুরোনো পল্টন মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে চাইলে ৪জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী ও দুজন পথচারী রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়। এ বিষয়ে জানতে চাইলে কোনো তথ্য দিতে রাজি হননি দায়িত্বে থাকা পুলিশ। জানা যায়, আটক দুই শিক্ষার্থীদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়কের দায়িত্ব পালন করছেন। তার নাম মুসাদ্দেক তিনি ঢাবির ২০২১-২২ শিক্ষা বর্ষের ছাত্র। 

এদিকে, রাজধানীর সাইন্সল্যাব এলাকা থেকে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আটক হওয়ার খবর মিলেছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের কমপ্লিট শাটডাউনে গত এক সপ্তাহে দেশ স্থবির হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয় সেনাবাহিনী। আজ নতুন কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit