শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : রোববার (২৮ জুলাই) রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে বিকেলে সরাসরি  শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহতদের দেখতে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি এ নির্দেশনা দেন।

বিএসএমএমইউ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী আহতদের শারীরিক অবস্থা ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।  ক্ষতিগ্রস্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
 
বিএসএমএমইউ’র উপাচার্য প্রফেসর ড. দীন মো. নুরুল হক ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. জেনারেল ডা. মো. রেজাউর রহমান আহতদের চিকিৎসার জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ হেলাল এমপি, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ।
 
এর আগে প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সাম্প্রতিক হামলায় আহতদের দেখতে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং শনিবার বহুল পরিচিত পঙ্গু হাসপাতাল, যা বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) পরিদর্শন করেন। 
 
সূত্র: বাসস

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit