মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

গোলান মালভূমিতে হিজবুল্লাহর হামলার ‘আলামত’ রয়েছে, দাবি ব্লিঙ্কেনের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার দখলকৃত গোলান মালভূমির এক ফুটবল মাঠে ১২ ইসরাইলি নিহতের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে হিজবুল্লাহ এবং ইসরাইল। ইসরাইলের দাবি, ইরানপন্থি লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহই এই হামলা চালিয়েছে।  অন্যদিকে জাতিসংঘের কাছে হিজবুল্লাহ জানিয়েছে, নিজেদের ইন্টারসেপ্টর রকেটের কারণে বিস্ফোরণে এই হতাহত হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, ইরানের তৈরি ৫০ কিলোগ্রামের ওয়ারহেড বহনকারী রকেটে হামলা হয় গোলানে। এতে ১২ জন নিহত হয়েছে। তবে হিজবুল্লাহ এই হামলার দায় অস্বীকার করেছে। ব্লিঙ্কেন বলেন, ‘আমরা গাজা সংঘাতের অবসান ঘটাতে বদ্ধপরিকর। এটা অনেক বেশি সময় ধরে চলে গেছে। মানুষের প্রাণহানি বেড়ে চলেছে। আমরা ইসরাইলি, ফিলিস্তিনি এবং লেবানিজদের সংঘাত ও সহিংসতার হুমকি থেকে মুক্ত থাকতে দেখতে চাই।’

গত ৭ অক্টোবরে ইসরাইলি সীমান্ত পেরিয়ে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী আন্দোলন হামাস।  এরপর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরাইল।  টানা ৮ মাস ধরে চলা এই বর্বর গণহত্যা থামাতে পৃথিবীজুড়ে দাবি উঠেছে যুদ্ধবিরতির। একদিকে যুদ্ধবিরতির কথা অন্যদিকে ইসরাইলিদের ‘আত্মরক্ষার’ ধোঁয়া তুলে নেতানিয়াহু প্রশাসনকে অকুন্ঠ সমর্থন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। 

টোকিওতে ব্লিঙ্কেন আরো বলেন, ‘আমরা ইসরাইল সরকারের সাথে আলাপ করছি। ইসরাইলি নাগরিকদের নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে। তারা তা করতে সক্ষম তা নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে।’ এদিকে গোলান মালভূমিতে হামলায় ঘটনায় জো বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘অদূরদশী এবং দুর্বল নেতৃত্বের’ কারণে হিজবুল্লাহ চালাতে পেরেছে, এমন দাবি করেছেন ট্রাম্প।  

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit