মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

রূপচর্চায় গোলাপ জলের ভুল ব্যবহার!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১৩৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মুম্বাইয়ের ‘স্কিনফিনিট অ্যাস্থেটিক স্কিন অ্যান্ড লেজার ক্লিনিক’য়ের প্রতিষ্ঠাতা ও কসমেটিক ত্বক বিশেষজ্ঞ ডা. জয়শ্রী শারদ এ বিষয়ে বলেন, আমরা অনেকেই না জেনে ত্বকে গোলাপজলের ভুল ব্যবহার করি। যা করা ঠিক নয়।

ডা. জয়শ্রী শারদ আরও বলেন, ত্বকের পিএইচ’য়ের স্বাভাবিক মাত্রা নষ্ট হয় এমন উপকরণ গোলোপজলের সঙ্গে মেশানো উচিত নয়। ক্ষতিকারক উপকরণের মধ্যে তিনি এসেনশল অয়েল, প্রাকৃতিক অ্যাস্ট্রিনজান্ট সমৃদ্ধ উইচ হেইজল, বেইকিং সোডা, ভিনিগার বা লেবুর রস গোলাপজলের সঙ্গে মেশাতে নিষেধ করেন।
 
কারণ হিসেবে তিনি বলেন, গোলাপজলের সঙ্গে এসব মিশিয়ে ত্বকে ব্যবহার করলে পিএইচ’য়ের স্বাভাবিক মাত্রাই শুধু নষ্ট হয় না, ত্বক আগের তুলনায় বেশি সংবেদনশীলও হয়ে ওঠে। এছাড়া ত্বকের সুরক্ষা স্তর নষ্ট হওয়ার ক্ষেত্রে মারাত্মকভাবে কাজ করে গোলাপজলের ভুল ব্যবহার। এতে ত্বকে ব্রণ ও ছোপ ছোপ কালো দাগও অনেকের ক্ষেত্রে স্পষ্ট হয়ে ওঠে।
 
গোলাপজলের সঠিক ব্যবহার হিসেবে ডা. শারদ বলেন, গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করলে ত্বকের মলিনভাব ও শুষ্কতা কমে। তাই ত্বকের যত্নে গ্লিসারিনের সাথে গোলাপজল ব্যবহার করুন। পরিষ্কার ত্বকে শুধু গোলাপজল তুলার সাহায্যে ব্যবহার করুন। এটি ত্বকের যত্নে টোনার হিসেবে দারুণ কাজ করে।
 
শুধু গোলাপজলও ত্বকে ব্যবহার করতে পারেন। কিন্তু কখনই ক্ষতিকারক উপকরণের সাথে গোলাপজল মিশিয়ে ত্বকে ব্যবহার করবেন না। এতে ত্বকের উপকারের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit