বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

আলিয়া অনেক বদলে গেছে: রণবীর কাপুর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : রণবীর কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান যে, বিয়ের পর তিনি নিজেকে যতটা না আলিয়া ভাটের জন্য বদলেছেন, তার থেকে অনেক বেশি আলিয়া নিজেকে বদলেছেন। রণবীর বলেন, ‘ও খুব উঁচু গলায় কথা বলত। বেড়ে ওঠার সময় আমার বাবা (ঋষি কাপুরের) কথা বলার উচ্চ শব্দ আমার কানে আঘাত করতো।

আমাকে শান্তি দেয়ার জন্য আলিয়া জোরে কথা বলা বন্ধ করে দেয়। নিজের জীবনের ৩০টা বছর এভাবে কাটিয়ে দেয়ার পর এই পরিবর্তন একেবারেই সহজ নয়। রাহা যদি পড়ে যায়, ও সহজাতভাবেই প্রতিক্রিয়া দেয়। কিন্তু ওভাবে চিৎকার আমাকে খুব বিরক্ত করে। ও আমাকে শান্তি দেওয়ার জন্য এই স্বভাব বদলে নিয়েছে। আমাকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য অনেক কিছু করেছে আলিয়া। আমিই বরং এত কিছু করিনি।’

রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতি


রণবীর আরও বলেন, ছোটবেলায় মা-বাবা ঋষি আর নীতুর অনবরত ঝগড়া, বিশেষ করে তার বাবার গলার উচ্চস্বর, ছোটবেলায় তাকে আতংকিত করে ফেলতো। অভিনেতা বলেন, ‘আলিয়া এমন একজন যাকে আমি অনেকগুলো বছর ধরে চিনি। ওর সঙ্গে দেখা হওয়ার পরই বুঝেছিলাম, ও আমার জন্য পারফেক্ট। একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন স্ত্রী হিসেবে, একজন বোন হিসেবে, একজন স্ত্রী ও মা হিসেবে, ওর প্রতি আমার অগাধ আস্থা রয়েছে।’

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ব্লকবাস্টার ফ্যান্টাসি ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’র প্রি-প্রোডাকশনের সময় প্রেমে জড়ান রণবীর-আলিয়া। ২০২২ সালে মুম্বাইয়ের বাড়িতে বিয়ের গাঁটছড়া বাঁধেন তারা। সেই বছরের শেষের দিকে তারা কন্যা রাহা কাপুরের বাবা-মা হন।

বাবা মায়ের সঙ্গে কন্যা রাহা


তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit