বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

‘আমায় প্রতারকের তকমা দেয়া হয়েছে, সত্যটা কেউ জানে না’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা রণবীর কাপুর। শোবিজের বাইরেও তার ছিল অসংখ্য প্রেমিকা। প্রেমিকাদের সবার সঙ্গেই সম্পর্ক ভেঙে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে রণবীরের। জীবনে এত প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য অবশ্য প্রেমিকারা রণবীরকেই দায়ী করেছেন। সবাই অভিনেতাকে দিয়েছেন ঠগবাজ, প্রতারকের তকমা। এ বিষয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে কথা বলেছেন রণবীর।

ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার একটি প্রতিবেদন থেকে জানা যায়, সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য নিজেকে কখনও দায়ী মনে করেন না রণবীর। এ প্রসঙ্গে রণবীর বলেন, প্রেমিক হিসেবে খুবই বিশ্বস্ত ছিলাম। ক্যারিয়ারে বলিউডের দুইজন সফল অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছি। স্কুল জীবনেও আমার প্রেমিকা ছিল। রণবীর আরও বলেন, অসংখ্য প্রেমিকা থাকায় আমাকে অনেকে ‘খেলুড়ে’ ভাবে। এসব নিয়ে আমি ভাবি না। কারণ সম্পূর্ণ সত্য মানুষ আজও জানে না।
 
বিশ্বস্ত প্রেমিক দাবি করে রণবীর বলেন, তাহলে একটা গল্প বলি। দেশে প্রেমিকা রেখে আমি ৩ বছর ৯ মাসের জন্য নিউ ইয়র্কে ছিলাম। ওই গোটা সময়ে আমি কারও সঙ্গে প্রেম করিনি। আসলে আমি অন্য কারও মতো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাইনি। তারপরও এ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে বলব, পুরো সত্যিটা না জেনে কেউ যদি আমায় নিয়ে কিছু বলে আনন্দ পান, তাহলে আমার কিছু বলার নেই।
 
প্রসঙ্গত, ব্যক্তিজীবনে অসংখ্য প্রেমিকার পাশাপাশি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রণবীর কাপুর। ২০০৮ সালে দীপিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রণবীর। প্রতারণা করার অভিযোগ করে সেই প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসেন দীপিকা। এরপর ক্যাটরিনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অভিনেতা। সে সম্পর্কও টেকেনি। অবশেষে বলি অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে সাত পাকে বাধা পড়েন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit