বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এমপিদের ঘুষ দেয়ার অভিযোগে কলম্বিয়ার গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংসদে বিল পাসের গতি ত্বরান্বিত করতে এমপিদের ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর কলম্বিয়ার গোয়েন্দাপ্রধান কার্লোস রামন গঞ্জালেজ শুক্রবার (২৬ জুলাই) পদত্যাগ করেছেন।

রয়টার্স জানিয়েছে, কার্লোস রামন গঞ্জালেজ দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্র’র ঘনিষ্ঠ ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে ঘুস প্রদানের অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, তিনি কার্লোস রামন গঞ্জালেজের ‘পদত্যাগপত্র’ গ্রহণ করেছেন। এক্স পোস্টে তিনি আরো জানান, সিভিল ইন্টেলিজেন্সের প্রধান হিসেবে তার অবস্থান কোনো বিচার বিভাগীয় তদন্তের সঙ্গে বেমানান।

গত বৃহস্পতিবার প্রসিকিউটররা গঞ্জালেজের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন যে, তিনি বেশ কয়েকটি সরকারি বিল গ্রহণের গতি ত্বরান্বিত করার বিনিময়ে সংসদের উভয় কক্ষের প্রেসিডেন্টদের এমপিদের ঘুষ দেওয়ার জন্য নির্দেশনা দেন।

দেশটির প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, এই ঘুষের পরিমাণ ছিল ১০ লাখ ডলার এবং তা ২০২৩ সালের শেষের দিকে দেওয়া হয়েছিল। আর তখন গঞ্জালেজ প্রেসিডেন্টের দপ্তরের প্রশাসনিক বিভাগের পরিচালক ছিলেন।

শুধু গঞ্জালেসের বিরুদ্ধেই নয়, কৌঁসুলিরা কলম্বিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের (ইউএনজিআরডি) সাবেক দুই পরিচালকের বিরুদ্ধেও পার্লামেন্ট সদস্যদের ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন। জনগণের অর্থ আত্মসাৎ করে তারা এই ঘুষ দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ আনা হয়।

ওই দুই অভিযুক্ত ব্যক্তি বলেছেন, কৌঁসুলিদের তথ্য দিয়ে তারা তদন্তে সহায়তা করবেন। তবে এর বিনিময়ে তাদের সাজা কমাতে হবে। আদালতে দেওয়া জবানবন্দিতে তারা জড়িত ২০ জনের বেশি কর্মকর্তা ও রাজনীতিবিদের নাম বলেছেন। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রীও রয়েছেন। তারা সবাই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit