সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

৯০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে লজ্জার রেকর্ডটি গড়েন মাদান্দে। এই ইনিংসে ৪২টি বাই রান দিয়েছেন তিনি। আর তাতে ভেঙেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক লেস অ্যামেসের রেকর্ড। ১৯৩৪ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭টি বাই রান দিয়েছিলেন এই ইংলিশ উইকেটরক্ষক।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে ইতোমধ্যেই প্রমাণ করেছেন মাদান্দে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত জিম্বাবুয়ের উইকেটরক্ষক তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্ট দিয়ে পা রাখলেন টেস্ট ক্রিকেটে।
 
তবে অভিষেকটা ভালো কাটছে না তরুণ ক্রিকেটারের। ভুলে যাওয়ার মতো একটি রেকর্ড গড়ার আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে গোল্ডেন ডাক মেরেছেন তিনি। মাদান্দের এই লজ্জার রেকর্ডে অবশ্য তার চেয়ে দলের বোলারদের অবদানই বেশি। জিম্বাবুয়ের বোলাররা বেশ কিছু বল করেছেন লেগ সাইডের অনেক বাইরে। অনেক ক্ষেত্রেই সেসব বল মাদান্দের নাগালের বাইরে গিয়ে সীমানা পাড়ি দিয়েছে।  
 
এদিকে, ডান্ডি টেস্টের প্রথম ইনিংস শেষে এগিয়ে আছে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসের জিম্বাবুয়ের ২১০ রানের জবাবে আয়ারল্যান্ড করেছে ২৫০ রান। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১২ রান করেছে জিম্বাবুয়ে।   

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit