শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল আ’লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥

তাপসী পান্নু আসছেন চমক নিয়ে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : নেটফ্লিক্সে আসছে ‘হাসিন দিলরুবা’র পরের কিস্তি। ২০২১ সালে নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের পর হিন্দি রোমান্টিক থ্রিলার এ সিনেমা রীতিমতো ঝড় তুলেছিল ওটিটিতে। এ বছর আসছে সিনেমার সিকুয়াল ‘ফির আয়ে হাসিন দিলরুবা’। গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। 

ট্রেলার থেকে বোঝা যাচ্ছে আগের গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হচ্ছে এবারের গল্প। রানী চরিত্রে ফিরছেন তাপসী পান্নু। সেই সঙ্গে নতুন মুখ হিসেবে সানি কৌশলকেও দেখা যাবে এবারের গল্পে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের তরফ থেকে এদিন ট্রেলার প্রকাশিত হয়। ক্যাপশনে লেখা হয়, ‘ভালোবাসা, ন্যায় আর প্রতিশোধ হয়ে যাক?’ ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ এই রহস্যের সমাধান করতে আসছে ৯ অগস্ট, নেটফ্লিক্সে।

প্রথম অধ্যায়ের নীল বিষ্ণুর প্রেম দর্শকের মন কেড়েছিল। খলনায়ক নীল ত্রিপাঠীকে সরিয়ে ফের একবার কাছাকাছি আসতে চলেছে রানি আর ঋষু। নিজের ভালোবাসার জন্য যতদূর যেতে হয়, তার জন্য প্রস্তুত ঋষু। অবশেষে পরিণতি কী হল? সেই উত্তর দর্শকরা পাবেন দ্বিতীয় অধ্যায়ে।

ওয়েব ফিল্মটি পরিচালনা পরিচালনা করেছেন জয়প্রদ দেশাই ও আগের বরের মতোই চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন কণিকা ধিলন। প্রযোজনা করেছে পরিচালক আনন্দ এল রাইয়ের সংস্থা ইয়ালো প্রোডাকশন ও ভূষণ কুমারের টি-সিরিজ ।

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit