সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

কবরী অভিনীত শেষ সিনেমা মুক্তি পাচ্ছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : বিষয়টি নিশ্চিত করেছেন কবরীর ছেলে শাকের চিশতী। সংবাদমাধ্যমকে চিশতী বলেন, করোনার সময় বিরতি না রেখে শুটিং করছিলেন আম্মু। সিনেমাটি মুক্তিতে তাড়াহুড়ো করলেও দুই দিনের শুটিং বাকি রেখে ২০২১ সালের ১৬ এপ্রিল আম্মু মারা যান। মায়ের অসমাপ্ত কাজ আর শেষ ইচ্ছা ছিল এ সিনেমা।

চিশতী আরও বলেন, নানা জটিলতায় এ সিনেমার কাজ শুরু করতে আমার দেরি হয়েছে। তাই একটু সময় নিয়েই এ সিনেমার কাজ করছি। সিনেমার সব কাজ গুছিয়ে এনেছি। কাজ প্রায় শেষের পথে। ‘এই তুমি সেই তুমি’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন কবরী নিজেই। এ সিনেমায় একসঙ্গে দুটি সময়কে তুলে ধরা হয়েছে। এ দুটি সময়ের মধ্যে একটি বর্তমান সময় আর অন্যটি মহান মুক্তিযুদ্ধের সোনালি সময়।

 এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ। পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি এই সিনেমার জন্য গানও লিখেছিলেন কবরী। কণ্ঠশিল্পী ইমরান ও কোনালের কণ্ঠে কবরী রচিত সে গান দর্শক দেখতে পারবেন রুপালি পর্দায়। এ সিনেমায় সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আগামী রমজানের ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে চিশতীর।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৪,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit