সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

অলিম্পিকের উদ্বোধনে যে চমক রেখেছে প্যারিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : পূর্ব থেকে পশ্চিমে ৬ কিলোমিটারের মতো দীর্ঘ হবে এই রিভার প্যারেড। অস্টারলিটজ ব্রিজ থেকে শুরু করে দুটো দ্বীপকে পাশ কাটিয়ে শেষ হবে ট্রোসাডেরোর সামনে। সেন নদীকে এই আয়োজনের উপযোগী করে তুলতে দীর্ঘ ৮ বছরের প্রচেষ্টা আয়োজকদের। কেবল উদ্বোধনী নয়, দুটো ইভেন্টের জন্যেও ব্যবহৃত হবে এই নদী।

বিশেষ আয়োজনের সাক্ষী হতে দর্শকদের জন্যেও তৈরি করা হয়েছে বিশেষ স্ট্যান্ড। প্রায় ৫ লাখের বেশি মানুষ এই আয়োজন উপভোগ করতে পারবেন। যার জন্য অবশ্য গুণতে হবে হাজার তিনেক ইউরো। তবে এই নদীর তীর ঘেঁষে থাকা ভবনগুলো থেকে এমন আয়োজন উপভোগ করা সম্ভব বিনামূল্যে।
 
জৌলুস থাকছে মাঠের বাইরেও। উদ্বোধনী পর্বে অংশ নেবেন ১২০ দেশের সরকার প্রধান। অবশ্য ইসরাইলি অ্যাথলেটদের অংশগ্রহণের কারণে তোপের মুখে অলিম্পিক আয়োজকরা। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও শুরুর আগেই বিতর্ক যেন জেঁকে বসেছে এই ক্রীড়াযজ্ঞ ঘিরে। ফুটবলে আর্জেন্টিনা-মরক্কো ম্যাচের অব্যবস্থাপনা, আয়োজকদের প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছে।   
তবে বিতর্ক আর অব্যবস্থাপনা একপাশে রেখে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুত প্যারিস। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আয়োজকদের পরিশ্রম সফল করবে প্যারিসের চমৎকার আবহাওয়া। বার্তা সংস্থা এএফপির দাবি, মোট ১২ ভাগে আয়োজন করা হবে গোটা অনুষ্ঠান। যেখানে অংশ নেবেন মোট ৩ হাজার নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী ও বিনোদনকর্মী। পারফর্মাররা অবস্থান করবেন নদীর দুই তীর, সেতু ও কাছাকাছি স্তম্ভগুলোতে।  
 
আয়োজনে প্রাধান্য পাবে আয়োজক দেশের সাংস্কৃতিক, ধর্মীয়, লৈঙ্গিক ও ভাষাগত বৈচিত্র্য। পারফরম্যান্সে গুরুত্ব দিয়ে এড়িয়ে যাওয়া হবে ভাষণ দেয়ার চর্চা। চমক হিসেবে থাকছে সেন নদী থেকে সাবমেরিন ভেসে ওঠার অংশ।  

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit