বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গণবিক্ষোভের পর শ্রীলঙ্কায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (২৬ জুলাই) শ্রীলঙ্কার নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে দ্বীপদেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার নির্বাচন কমিশন জারিকৃত এক গেজেটে বলা হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে ১৫ আগস্ট নাগাদ প্রার্থীদের প্রার্থিতার আবেদন গ্রহণ করা হবে। নির্বাচনের তফসিল অনুসারে পাঁচ সপ্তাহব্যাপী চলবে প্রচারাভিযান।

২০২২ সালে চরম মন্দায় কয়েক মাস খাদ্য, জ্বালানি এবং ওষুধের মারাত্মক সঙ্কটের পর এই নির্বাচনটি জনসাধারণের মনোভাবের প্রথম পরীক্ষা হবে। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে (৭৫) দেশটিতে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের মধ্যে পূর্বসূরি দেশ ছেড়ে পালাতে বাধ্য হওয়ার পর দায়িত্ব গ্রহণ করেন। বিক্রমাসিংহে দেশটির আর্থিক পরিস্থিতির উন্নয়নে অসংখ্য উদ্যোগ নেন। তিনি দেশটিকে দেউলিয়া অবস্থা থেকে বের করে আনতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
 
সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে তার বিপক্ষে অন্তত দুজন প্রতিপক্ষ লড়বেন বলে বিশ্লেষকরা মত দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মূলত আন্তর্জাতিক মুদ্রা সংস্থার (আইএমএফ) বেলআউট ঋণের শর্ত মানতে বিক্রমাসিংহের চালু করা সংস্কার নীতির বিরোধিতা করবেন বলে মনে করা হচ্ছে।
 
আর্থিক সংকটের পর প্রথমবারের মত এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যা দেশটির কয়েক দশক ধরে চলা আর্থিক সংকট নিরসণ ও ভবিষ্যত নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে। দেশটি অর্থনৈতিক মন্দা থেকে খানিকটা ঘুরে দাঁড়ালেও এখনো প্রবৃদ্ধি আগের পর্যায়ে ফেরেনি এবং দেশের মানুষ জীবনযাপনের ক্রমবর্ধমান খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন।

 
কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit