রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
দেশে পৌঁছেছে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া অবহেলিত ফুলবাড়ী রেলস্টেশন আধুনিকায়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন॥ এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর ইরানের চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন গালিবাফ

ঢাকাসহ ৪ জেলায় ফের কারফিউ বহাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : সরকারি চাকরিতে কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া সহিংসতার পর গত শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। এরপর থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীসহ দেশের পরিস্থিতি। আজ ৭ ঘণ্টা কারফিউ শিথিল থাকার পর বিকেল ৫টা থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরে ফের শুরু হয়েছে কারফিউ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকাল ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ পূর্বের নিয়মেই চলবে। 

আজও অফিস খোলা থাকায় আগের দিনের মতোই যানবাহনের চাপ দেখা যায় সড়কগুলোতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে কঠোর অবস্থানে থাকবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থা অবনতির দিকে যাওয়ায়, শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী।

এতে রোববার থেকে সব ধরনের অফিস ও গার্মেন্টস বন্ধ ঘোষণা করে জারি করা হয় সাধারণ ছুটি। ছুটির পর বুধবার থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস। তবে সকাল ৯টার পরিবর্তে অফিস শুরু হবে সকাল ১১টা থেকে এবং বিকেল ৫টার পরিবর্তে অফিস চলবে বিকাল ৩টা পর্যন্ত।

কারফিউ শিথিলের সময় সারাদেশে দোকানপাট ও শপিংমল খোলা। চলবে তৈরি পোশাক শিল্প কারখানার কাজ।

কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit