মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ ইলন মাস্কের গ্রক বটে একাধিক নতুন ফিচার, অ্যামাজনের সঙ্গে বিরোধ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন টানা ৫ দিনের ছুটি শুরু, যাদের করতে হবে অফিস মামলা দেন, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক টানা ছুটিতে কক্সবাজার আসছে পর্যটক, এড়িয়ে চলছে রিসোর্ট-কটেজ ঘরেই বানান চিনিমুক্ত রসগোল্লা

ছাত্র নেতারাই লুকিয়ে রয়েছে, কাউকে গ্রেফতার করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়লে ‘বৈষম্যবিরোধী আন্দোলনের’ কয়েকজন সমন্বয়ককে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এরই মধ্যে আহত অবস্থায় অনেককেই পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। 

ছাড়া পাওয়ার পর তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। তবে আন্দোলনের সমন্বয়কদের তুলে নেওয়ার কথা অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এ নিয়ে বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ছাত্রনেতাদের কাউকে অ্যারেস্ট (গ্রেফতার) করিনি। বরং তারাই লুকিয়ে রয়েছেন। তারা যে নানা ডাইমেনশনাল (মাত্রিক) আতঙ্কে আছে, এটাও তারাই বলছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, সরকার তাদের সবসময় আশ্বস্ত করেছে যে তোমাদের দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে। তোমরা এখন (আন্দোলন) উইথড্র করো।

তিনি ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়ার জন্য বিভিন্ন স্বার্থান্বেষী দল ও গোষ্ঠী আন্দোলনকারীদের উৎসাহ ও প্ররোচনা দিচ্ছে উল্লেখ করে সে জায়গা থেকে আন্দোলনকারীদের সরে আসার আহ্বান জানান ।

এছাড়া আন্দোলনকারী নেতাদের কেউ যদি নিরাপত্তা চায়, তবে তাদের নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit