শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

ফলের রস বেশি দিন ভালো রাখার উপায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ১০১ Time View

লাইফস্টাইল ডেস্ক : আধুনিক জীবনে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমরা সবসময় যে জিনিসটি মিস করে যাই তা হলো পর্যাপ্ত পরিমাণে ফ্রুটস খাওয়া। অথচ স্বাস্থ্য ভাল রাখতে, ওজন কমাতে ফল যে অত্যন্ত উপকারী তা কে না জানে? যদিও এই ফলই অনেকেই খেতে চান না। কিন্তু ফল খেতে ইচ্ছা না করলে জুসেও ভরসা রাখতে পারেন।

তবে প্রতিদিন ফলের রস করে খেতে অনেকেরই বিরক্তির কারণ হয়। আবার দীর্ঘ দিন ফলের রস তাজা রাখা নিয়েও ঝামেলায় পড়তে হয় অনেককেই। 
আসুন জেনে নেওয়া যাক এমন কিছু উপায় যাতে ফলের রস দীর্ঘ সময় তাজা রাখা যাবে।

১. সঠিক ফল নির্বাচন

রস দীর্ঘক্ষণ তাজা রাখতে এমন ফল ব্যবহার করতে হবে, যেগুলো পাকা হলেও বেশি নরম হয় না। অতিরিক্ত পাকা বা নরম ফল দ্রুত নষ্ট হয়ে যায়। আনারস, জাম, পেঁপে, আপেল, আঙুরের মতো ফলের রস বেশি দিন ভালো থাকে।

২. পরিষ্কার-পরিচ্ছন্নতা

ফল ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করে নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ছুঁড়ি ও ফল কাটার অন্যান্য সরঞ্জাম ব্যবহারের আগে ভাল করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর ফল কাটার জন্য ব্যবহার করতে হবে। রস তৈরির পাত্রও পরিষ্কার রাখতে হবে। ফলের রস কাচের পাত্রে সংরক্ষণ করা ভালো। 

৩. অক্সিজেন প্রতিরোধ

কাটা ফলের রস অক্সিজেনের সংস্পর্শে এলে তা দ্রুত বাদামি হয়ে যায় এবং স্বাদ নষ্ট হয়। রস তৈরির পর, অবিলম্বে একটি কাঁচের পাত্রে ঢেলে ঢাকনা ভালভাবে বন্ধ করে দিতে হবে। পাত্রের রসের উপরিতলে লেবুর রস, ভিনেগার বা অ্যাসকরবিক অ্যাসিডের মিশ্রণ (১ চা চামচ প্রতি কাপ রস) যোগ করা যেতে পারে। এতে অক্সিডেশন প্রক্রিয়া ধীর গতিতে হবে।

৪. সংরক্ষণ

কাচের পাত্রে ফলের রস সংরক্ষণ করাই সবচেয়ে ভালো। ধাতব পাত্রে বেশিক্ষণ রাখলে তা ফলের রসের সঙ্গে বিক্রিয়া করতে পারে। রস ঠান্ডা, শুষ্ক জায়গায় সংরক্ষণ করতে হবে। সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলা ভালো।

৫. বরফ ব্যবহার না করা

রস তৈরির সময়ে বরফ ব্যবহার করা উচিত নয়। এতে রস পাতলা হয়ে যাবে। রসে মধু, চিনি বা অন্যান্য মিষ্টি যোগ করতে পারেন। এতে স্থায়িত্ব কিছুটা বাড়তে পারে।
মনে রাখতে হবে, প্রতিটি ফলের রসের নিজস্ব স্থায়িত্ব থাকে। যদিও ফলের রসের স্থায়িত্ব বাড়ানোর কিছু উপায় বিদ্যমান, তবু, রস তৈরির পর দ্রুত খেয়ে ফেলাই সবচেয়ে স্বাস্থ্যকর।

কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit