শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

পয়েন্ট ভাগাভাগি করে অলিম্পিক শুরু আর্জেন্টিনার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানিয়েও শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিজেদের ঝুলিতে পুরতে পারল না মরক্কো। অলিম্পিক ফুটবল ইভেন্টের গ্রুপ ‘বি’র ম্যাচে যোগ করা সময়ে গোল হজম করে আর্জেন্টিনার সঙ্গে ২-২ ড্র করেছে তারা।

লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া এবং এমিলিয়ানো মার্টিনেজদের অলিম্পিকে আকাশি-সাদা জার্সি গায়ে খেলার কথা ছিল। তবে একে একে ভিন্ন ভিন্ন কারণে তারা সবাই নাম সরিয়ে নেন।

অলিম্পিকে অংশ নেওয়া অনূর্ধ্ব-২৩ দলে তিন সিনিয়র সদস্য হিসেবে যোগ দেন হুলিয়ান আলভারেজ, জেরোনিমো রুয়ি এবং ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। এর মধ্যে অলিম্পিকে দলকে নেতৃত্ব দিচ্ছেন ওটামেন্ডি।

তবে কোপা এবং বিশ্বকাপজয়ী এই ফুটবলারদের নিয়েও মরক্কোর কাছে ভুগতে হয় আর্জেন্টিনাকে। প্রথমার্ধের যোগ করা সময় আর দ্বিতীয়ার্ধের শুরুতে মরক্কান সোফিয়ানে রাহিমির জোড়া গোলে পিছিয়ে পড়ে আলবিসেলেস্তেরা।

তবে ৬৮ মিনিটে এক গোল শোধ করে আর্জেন্টিনাকে লাইফলাইন এনে দেন জিউলিয়ানো সিমিওনে। তবে এক গোল শোধ দেওয়ার পর সমতাসূচক গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে বেগ পেতে হয় আকাশি-সাদাদের। তবে যোগ করা সময়ের একেবারে শেষদিকে জটলার মাঝে বল পেয়ে আর্জেন্টিনাকে স্বস্তির এক ড্র এনে দেন ক্রিশ্চিয়ান মেদিনা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৪,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit