বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব লালমনিরহাটে একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ বাবা-মাকে খাওয়ানো নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন জাতীয় সংসদের অধিবেশন শুরু

‘ঘুষের বাজেট’ দিয়েছে মোদির সরকার: মমতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় বাজেটকে পশ্চিমবঙ্গের প্রতি ‘বঞ্চনার বাজেট’ বলে অভিহিত করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাজেট পেশের পর গতকালই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মমতা। তিনি বলেন, এবার ‘ঘুষের বাজেট’ দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। সরকার টিকিয়ে রাখার জন্য বিহার ও অন্ধ্র প্রদেশের জন্য বাজেটে ‘ঘুষ’ দেওয়া হয়েছে।

মমতা বলেছেন, এই বাজেট শুধুই অন্ধকার অভিমুখীন। এটি বাংলার প্রতি বঞ্চনার বাজেট। এটি রাজনৈতিক বাজেট।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই বাজেট মোদির সরকার বাঁচানোর বাজেট। এই বাজেট ব্যর্থ সরকারের ব্যর্থ অর্থমন্ত্রীর ব্যর্থ বাজেট। এই বাজেট গদি বাঁচানোর বাজেট। এই বাজেটে কোনো গ্যারান্টি নেই।

বিরোধী ইন্ডিয়া জোটের অন্য নেতারাও এই বাজেটের সমালোচনা করেছেন। মোদি এবার জোট সরকার গড়েছেন। এই জোট সরকারের দুই গুরুত্বপূর্ণ শরিক বিহারের জনতা দল-সংযুক্ত (জেডিইউ) ও অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম পার্টি (টিডিপি)। ঘোষিত বাজেটে এই দুই রাজ্যকে খুশি রাখার চেষ্টা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৪,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit