বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ট্রাম্পকে জনসভা এড়িয়ে চলার পরামর্শ সিক্রেট সার্ভিসের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের বাটলারে রিপাবলিকান দলের নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় গুলিতে ট্রাম্পের ডান কান ফুটো হয়ে যায়। 

সিক্রেট সার্ভিসের সংশ্লিষ্ট ব্যাক্তিরা জানিয়েছেন, ট্রাম্পের নিরাপত্তার স্বার্থেই তার জনসভায় অংশ নেয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সিক্রেট সার্ভিস। তবে তিনি ঘরোয়া পরিবেশে বৈঠক করতে পারবেন।
 
যদিও সিক্রেট সার্ভিস কেন ট্রাম্পকে এই পরামর্শ দিয়েছে, সে বিষয়টি স্পষ্ট করেননি তারা। এদিকে ট্রাম্পের ওপর হামলার পর তার নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এরপরই নিরাপত্তা গাফিলতির দায় নিয়ে গত ১৭ জুলাই পদত্যাগ করেন সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বারলি শিয়াটল।
 
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে এরইমধ্যে প্রচার শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশজুড়ে একাধিক জায়গায় জনসভাও করেছেন।

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit