মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নরসিংদীতে সংঘর্ষে নবম শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত ৩০

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৫৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশ ও বিজিবির সংঘর্ষে তাহমিদ ভুইয়া (১৫) ও ইমন (১৮) নামে দুই শিক্ষার্থী নিহত ও শতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর-জেলখানা মোড় এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।

নিহত তাহমিদ ভুইয়া (১৫) নরসিংদী সদর উপজেলার চিনিশপুর নন্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ও এনকেএম হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ও ইমন (১৮) পলাশ উপজেলার দড়িপাড়া এলাকার কাইয়ুম ওরফে কালাচাঁন মিয়ার ছেলে। ইমন চলতি বছর শিবপুরের কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাস করে।

আহতদের নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিকালে পূর্বঘোষিত সময় অনুযায়ী নরসিংদী শহর হতে বিভিন্ন সড়ক দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করতে জেলখানা মোড়ের দিকে যায় আন্দোলনকারীরা। এসময় পুলিশ ও বিজিবি সড়ক অবরোধে বাধা দেয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

এতে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের টিয়াশেল নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটে। এসময় পুলিশসহ শতাধিক আহত হয়। আহতদের নরসিংদী জেলা হাসপাতাল ও সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আনার পর তাহমিদ ভুইয়া (১৫) নামে এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করা হয় বলে জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক মিজানুর রহমান।

অপরদিকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর ইমন নামে একজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানান হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহমুদুল কবির বাশার। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষনিক কোন প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit