রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

বিয়ে বাড়িতে থাপ্পড় খেয়েছিলেন সাবিত্রী!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, দাদাগিরির মঞ্চে ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও জনপ্রিয় উপস্থাপক সৌরভ গাঙ্গুলির কাছে এ তথ্য প্রকাশে করেছেন অভিনেত্রী।

সাবিত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে এসে কলকাতায় সপরিবারে অনেক কষ্ট করেছি। একটি মাত্র ঘরে সবাই মিলে থাকতাম। আমার আগে নয় বোন ছিল। তাই আমি যখন জন্ম নেই, তখন বাড়িতে কান্নার রোল পড়ে যায়। আবারও মেয়ে হওয়ায় সবাই অখুশি ছিলেন।’
 
সাবিত্রী আরও বলেন, ‘আমি জন্ম নিয়ে দেখি আমার অনেক বোনেরই বিয়ে হয়ে গেছে। তবে আমি একজনের বিয়ে দেখেছিলাম। আর সে বিয়েতেই সবার সমানে থাপ্পড় খাওয়ার অভিজ্ঞতা হয়েছিল ‘
 
অভিনেত্রী জানান, ‘বিয়ে বাড়িতে অনেক অতিথি। সবার সামনেই বাবা আমাকে থাপ্পড় মারেন।’ — এ কথা শোনার পর সৌরভ মার খাওয়ার কারণ জানতে চান। সাবিত্রী বলেন, ‘আমার দিদির বিয়ের দিন দেখলাম, যে ওকে দেখতে এসেছিল সে বিয়ে করতে আসেনি। অন্যজনের সঙ্গে বিয়ে হওয়ায় আমি সবাইকে ডেকে জিজ্ঞেস করি যে, এটা কেন হল?
 
‘ছোট ছিলাম। একটি প্রশ্ন করে করে এত জ্বালাতে শুরু করলাম সবাইকে যে, বাবা জোরে একটা থাপ্পড় বসিয়ে দেন আমার গালে। তারপর, বলেন, তোমার কী? যে বিয়ে করছে সে তো দেখেছে, তাহলেই হলো!’ সাবিত্রীর একথা শুনে হেসেই খুন সৌরভ; সঙ্গে অনুষ্ঠানে আমন্ত্রিত সব অতিথিও।
  
ব্যক্তিজীবনে এখনও বিয়ে করেননি সাবিত্রী। মহানায়ক উত্তম কুমারের সাথে প্রেমের গুঞ্জন ছিল অভিনেত্রীর। বিয়ে না করার কারণ হিসেবে প্রায়ই সাবিত্রী আক্ষেপ করে বলেন, ‘যাকেই বিয়ের জন্য পছন্দ করেছি, তারা আগেই নিজেদের বিয়ের পার্ট চুকিয়ে ফেলেছে।’ 

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit