সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

স্পেনের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামছেন নাভাস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : ২০০৮ থেকে ২০১২,আন্তর্জাতিক অঙ্গনে স্পেন ফুটবলের সোনালি সময়টা কেটেছিল ২০০৮-১২ এই সময়টা। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরো, টানা তিনটি মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জেতার রেকর্ড নিজেদের নামে করে রেখেছে স্পেন।

স্প্যানিশদের সেই অপ্রতিরোধ্য স্কোয়াডের ফুটবলাররা মাঠের খেলাকে বিদায় জানিয়েছেন বেশ কয়েক বছরই হয়েছে। অনেকে কোচিং ক্যারিয়ারও শুরু করেছেন। তবে সেই দলের একমাত্র জেসুস নাভাসই রয়ে গেছেন জাতীয় দলের খেলোয়াড় হিসেবে। চলতি ইউরো আসরেও তিনি খেলছেন। জাতীয় দলের জার্সিতে সবধরনের সাফল্যের দেখা পাবার পর এবার এই ৩৮ বছর ডিফেন্ডার জানিয়ে দিলেন নিজের অবসরের ঘোষণা।

ইউরোর ফাইনাল ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিবেন নাভাস। তার ক্যারিয়ারের গ্রাফটা মোটেও এক লাইনে ছিল না। শুরু দিকে তিনি খেলতেন উইঙ্গার হিসেবে। তবে সময়ের বিবর্তনে হয়ে উঠেন রাইট-ব্যাকের ফুটবলার। 

তবে অনেকটা চমক দিয়ে গত বছর তাকে দলে ফেরান স্পেন কোচ দে লা ফুয়েন্তে। উদ্দেশ্য ছিল মূলত ২০২৪ ইউরো। সেখানে অনেকটাই সফলের পথে স্প্যানিশরা। তাই তো এমন ক্ষণেই নিজের বিদায় নির্ধারণ করে ফেললেন নাভাস। 

ফাইনালের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক আলভারো মোরাতার বদলে আসেন নাভাস। অনেকটা অনুমান করেই নেওয়া যাচ্ছিল কীসের ঘোষণা আসতে যাচ্ছে। হ্যাঁ, অনুমানটাই সঠিক। নিজের বিদায়ের সময়টাই জানিয়ে দিলেন নাভাস। 

কার্ড জটিলতায় সেমিতে খেলেননি দানি কারবাহাল, তবে ফিরতে চলেছেন ফাইনালে। এতেও ফাইনালে নাভাসকে রাইট ব্যাকে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশ কম। তবে কোচ হয়তো ভেবে রেখেছেন ভিন্ন কিছু! সেসব জল্পনা-কল্পনা উড়িয়ে নাভাস অবশ্য তৈরি নিজের শেষ মুহূর্তের জন্য। সংবাদ সম্মেলনে নিজের অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘৩৮ বছর বয়সেও সবকিছু নিয়ে দারুণ রোমাঞ্চিত আমি। জাতীয় দলকে সহায়তা করা, দেশের হয়ে খেলা…তবে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি (জাতীয় দল থেকে অবসরের)।’

২০০৯ সালের অভিষেকের পর ১৬ বছরে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫৬টি ম্যাচ খেলেছেন নাভাস। ফাইনালে সুযোগ পেলেও সেই সংখ্যাটা হয়তো দাঁড়াবে ৫৭-তে। ম্যাচের সংখ্যা ক্যারিয়ারের সময় বিবেচনা কিছুটা কমই। কেননা প্রায় ৯ বছরই যে ছিলেন দলের বাইরে। তবে এই বয়সে এসে জাতীয় দলের ফেরাটা এত সহজ ছিল না।

তরুণ নির্ভর দলে একমাত্র ‘বুড়ো’ ফুটবলার। কঠিন পরিশ্রমেই এই সুযোগ পেয়েছেন নাভাস। জানালেন তিনি নিজেই। ‘এত এত বছর পর আবার এই পর্যায়ে আসতে পেরেছি মানে, নিশ্চয়ই অনেক কিছুই ঠিকঠাক করেছি আমি। এখন যদি শেষটা ভালো করতে পারি। গোটা দলের জন্যই এটা (ইউরো চ্যাম্পিয়নশিপ জয়) দারুণ হবে।’ 

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/রাত ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit