শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ফাইনাল ম্যাচের জন্য ভালো অনুভব করছেন মেসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের কোপা আমেরিকা শুরুর আগ থেকেই চোট সমস্যায় ভুগছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। চোটের কারণে গ্রুপপর্বে এক ম্যাচ মাঠেই নামেননি তিনি। চোট সমস্যা ছাড়াও ফর্ম বিবেচনায়ও মেসি সেরকম ছন্দে নেই যেমনটা সমর্থকরা তার থেকে আশা করে ছিলেন। কোয়ার্টার ফাইনালের ম্যাচে পেনাল্টি মিস করে তো সমালোচনার মুখোমুখি হয়েই গিয়েছিলেন, যদিও সে যাত্রায় এমিলিয়ানো মার্টিটিনেজের সুবাদে ম্যাচটা জিতে রক্ষা পায় আলবিসেলেস্তেরা।

এবার আর্জেন্টিনা দলের এবং মেসির নজর কোপা আমেরিকা ফাইনালের শিরোপা তুলে ধরার দিকে। কলম্বিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় আগামীকাল (সোমবার) ভোর ৬টায় মাঠে নামবে মেসির দল। টানা দ্বিতীয়বারের মতো কোপার শিরোপা তুলে ধরতে মরিয়া আর্জেন্টিনা। তবে ফাইনালে মেসি খেলবেন কিনা এ বিষয়ে সমর্থকদের মনে ছিল যথেষ্ট শঙ্কা। কারণটা হলো চোট। তবে সবার দুশ্চিন্তা দূর করলেন মেসি নিজেই। দক্ষিণ আমেরিকার টেলিভিশন নেটওয়ার্ক ডি স্পোর্টসকে তিনি জানিয়েছেন তার চোটের বর্তমান অবস্থা।

দলের ভবিষ্যৎ নিয়েও বেশ আশাবাদী বিশ্বকাপজয়ী এই তারকা ফরোয়ার্ড, ‘এই দলটা লড়াই করতে জানে। প্রজন্মটা তরুণ, ওরা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন। ওদের বয়স মাত্র ২৩, ২৪, ২৫ বছর। আর্জেন্টিনার হয়ে তাদের পুরো ক্যারিয়ার সামনে পড়ে আছে। আশা করছি ওদের জয়ের ক্ষুধাটা কমবে না। আগে একটা ভালো দল তৈরি করতে হবে। সেখান থেকে এমনিতেই সাফল্য আসবে।’

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit