বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম

টানা ৮ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : আগামী আট দিন দেশজুড়ে কমবেশি বৃষ্টি থাকবে। তবে এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এ ছাড়া কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা রয়েছে বলেও আভাস দিয়েছে সংস্থাটি। রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ রবিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

এছাড়া আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পূর্বাভাসে আরো বলা হয়, সোমবার সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইভাবে বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit