শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

আন্দোলনকারীদের ওপর পুলিশ লেলিয়ে দেবেন না : সুপ্রিম কোর্ট বার সভাপতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ না করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করা সাংবিধানিক অধিকার। কোটা আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের এই আন্দোলনে পুলিশ লেলিয়ে দেবেন না।

রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সরকারকে উদ্দেশ্য করে বার সভাপতি বলেন, আন্দোলনকারীদের ওপর যদি পুলিশ লেলিয়ে দেওয়া হয়, তার দায় সরকারকে নিতে হবে।
এসময় ব্যারিস্টার খোকন বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বারের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, ফজলে ইলাহী অভি ও ফাতিমা আক্তার।

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৪,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit