বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী যুদ্ধবিরতির প্রস্তাব দেয়ার দাবি প্রত্যাখ্যান ইরানের সালমান খানের অ্যাকশন ড্রামায় যুক্ত হলেন অরবিন্দ স্বামী ৪০০ কোটির ফিক্সড ডিপোজিট বিজয়ের, কত সম্পত্তির মালিক অভিনেতা? সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালে সিসিটিভি ভিডিও গায়েব নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগ হরমুজ প্রণালি সচল করতে আন্তর্জাতিক সম্মেলনের ডাক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধী দলীয় নেতা বাংলাদেশের ৬ জাহাজ শিগগির হরমুজ পার হবে, আশা ইরানি রাষ্ট্রদূতের মার্চে এলো পৌনে ৪ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিট্যান্স

ট্রাম্পের ওপর হামলা, যে প্রভাব পড়তে পারে মার্কিন নির্বাচনে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ডান কানে গুলিবিদ্ধ হয়েছেন ট্রাম্প। এ হামলার ফলে ট্রাম্পের সমর্থন বৃদ্ধি পেতে পারে বলে বেশ কয়েকজন বিশ্লেষক জানিয়েছেন।

রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে বাইডেন ও ট্রাম্পের মধ্যে খুব কম পরিমাণে ব্যবধান দেখা গেছে। তবে এ ঘটনা নভেম্বরের নির্বাচনে একটি পার্থক্য তৈরি করতে পারে।

জরিপে দেখা গেছে, গত মাসে বাইডেনের দুর্বল বিতর্কের পারফরম্যান্সে ট্রাম্পও কিছুটা উচ্ছ্বসিত। যদিও ভোটারদের মধ্যে ফলাফল তুলনামূলকভাবে কোনও পরিবর্তন হয়নি।

বৃহস্পতিবার প্রকাশিত একটি এনপিআর/পিবিএস নিউজআওয়ার/মারিস্ট জরিপে দেখা গেছে, বাইডেন ৫০ শতাংশ জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। যেখানে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল ৪৮ শতাংশ।

এদিকে ট্রাম্পের ওপর হামলার পর এখন আর কোনও হুমকি নেই বলে জানিয়েছেন পেনসিলভানিয়া রাজ্য পুলিশের শীর্ষ এক কর্মকর্তা।

জানা গেছে, পেনসিলভানিয়ার বাটলারে ডোনাল্ড ট্রাম্প এক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য শুরুর পাঁচ মিনিট পর গুলির শব্দ শোনা যায়।

কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ফেলেন। এ সময় তার কানে ও মুখের এক পাশে রক্ত দেখা গেছে।

মঞ্চ থেকে নামিয়ে গাড়িতে ওঠানোর সময় তাকে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলতে দেখা যায়।

সিক্রেট সার্ভিস মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট নিরাপদ এবং ঘটনাটি সিক্রেট সার্ভিস তদন্ত করছে।

ডোনাল্ড ট্রামের প্রচার দল জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট এখন ‘ভালো আছেন’।

রিপাবলিকানদের প্রতিক্রিয়া

রিপাবলিকান পার্টির বহু রাজনীতিক এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এর মধ্যে রয়েছে টেনেসির সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন, কানসাস সিনেটর রজার মার্শাল, গাই রেসচেনথেলার এবং টিম বারশেট। সামাজিক মাধ্যম এক্স-এর তারা পোস্ট করেছেন- ‘ট্রাম্পের জন্য প্রার্থনা’।

‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য প্রার্থনা করছি। আশা করছি সবাই আমার সাথে যোগ দেবে,’ এক্স- এ লিখেছেন সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থি।

‘ঈশ্বর সাবেক প্রেসিডেন্ট ও তার পরিবারের মঙ্গল করুন,’ লিখেছেন কংগ্রেসম্যান অ্যান্ডি বিগস।

‘দয়া করে ট্রাম্প, তার পরিবার ও সমাবেশে যোগ দেওয়া সব দেশপ্রেমিকের জন্য প্রার্থনা করুন,’ লিখেছেন নিউইয়র্ক থেকে নির্বাচিত হাউজ রিপাবলিকান কনফারেন্সের চেয়ারওম্যান এলিস স্টেফানিক। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৪,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit