বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

হত্যার উদ্দেশে ট্রাম্পকে গুলি করা হয়েছে: এফবিআই

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে আহত করা হয়েছে; তা ছিল একটি হত্যা প্রচেষ্টা।  স্থানীয় সময় শনিবার গভীর রাতে পেনসিলভানিয়ার বাটলারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (এফবিআই)।

এফবিআইয়ের বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেছেন, যখন ট্রাম্প সমাবেশ করছিলেন তখন গুলি করা হয়।  এটি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি হত্যার প্রচেষ্টা। 

এরআগে সন্ধ্যা ৬টার দিকে বাটলারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটে। 

অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।  নির্বাচনি সমাবেশে ভাষণ চলাকালে, গুলি চালানো হয় তাকে লক্ষ্য করে। ডান কান ছিদ্র করে বেরিয়ে যায় একটি বুলেট।

বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গণমাধ্যমে জানিয়েছেন, এ ঘটনায় বন্দুকধারী ও আরেকজন নিহত হয়েছেন। 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম থমাস ম্যাথু ক্রুকস বলে জানা গেছে। সে ২০ বছর বয়সি একজন শ্বেতাঙ্গ তরুণ। সন্দেহভাজন ওই হামলাকারী ইতোমধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। 

এফবিআই জানায়, ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়নি। ঘটনাস্থল থেকে একটি এআর-ফিফটিন স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্প লিখেছেন, ‘আচমকা আমি শব্দ শুনি, আর তখনই বুঝতে পারি যে অঘটন ঘটেছে। অনুভব করি গুলি আমার ডান কানের চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে। খবর বিবিসি ও এনডিটিভির।

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৪,/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit