বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

সালমানের হাত ধরলেন ঐশ্বরিয়া, সম্ভব হলো যেভাবে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট বিয়ে করেছেন ১২ জুলাই শুক্রবার। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছে তাদের বিয়ের আসর। তিন দিন ধরে চলছে এ বিয়ের উৎসব।১৩ জুলাই অনুষ্ঠিত হচ্ছে শুভ আশীর্বাদ। ১৪ জুলাই  রিসেপশন। 

অনন্ত-রাধকার বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন দেশ-বিদেশের নামিদামি তারকা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের স্বনামধন্য ব্যক্তিরা। একাধিক হাইপ্রোফাইল অতিথি এসেছিলেন মুম্বাইতে। ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ঠাকরে পরিবার এবং দেবেন্দ্র ফড়নবিসরা। আমেরিকা থেকে এসেছিলেন প্রিয়াংকা চোপড়া। এ ছাড়া আসেন আমেরিকান মডেল কিম কার্দাশিয়ান ও তার বোন ক্লোয়ি কার্দাশিয়ান। আরও এসেছিলেন ঐশ্বরিয়া রাই, সালমান খান, রেখা, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, শাহরুখ খানের মতো বহু তারকা। যাদের ব্যক্তিগত সম্পর্ক একসময়ে বহু মানুষের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছিল।

আম্বানি পরিবারের ছোট ছেলের এ বিয়েতে মেয়ে আরাধ্যার সঙ্গে ঐশ্বরিয়ার আগমন ঘটে। তবে দেখা যায়নি বচ্চন পরিবারের সঙ্গে এক ফ্রেমে ছবি তুলতে। ঐশ্বরিয়া এবং তার স্বামী অভিষেক বচ্চন এসেছিলেন। মিডিয়ার সামনে আলাদাভাবে ছবি তুলেছেন তারা। এরপর আবারও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।

এদিকে ঐশ্বরিয়া রাই ও বলিউড ভাইজানখ্যাত সালমান খানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, তারা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছেন। শুধু তাই নয়, ঐশ্বরিয়াকে দেখা যাচ্ছে— সালমানের হাত ধরে থাকতে। এমনকি অনেক অনুষ্ঠানেই সালমান ও ঐশ্বরিয়ার উপস্থিতি প্রথমবারের মতো এমন ঘটনা নয়। কারণ তাদের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কিংবা অন্য কোনো বলিউডের অভিনেতা-অভিনেত্রীর বিয়েতে দেখা গেছে। কিন্তু কখনো তারা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেননি কিংবা হাত ধরে তো নয়ই। তবে এ ছবিটি সম্পূর্ণ এআই জেনারেটেড বলে জানা গেছে। এক ভক্ত ছবিটি তৈরি করেছেন। আসল ছবিটিতে শুধু সালমান ও তার বোন অর্পিতা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছেন।

ডিজিটাল যুগে এ ছবি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকের কাছেই বিষয়টি মজার হয়ে দাঁড়িয়েছে। এক নেটিজেন লিখেছেন—চব্বিশ সালে এটাই দেখার বাকি ছিল। অন্য একজন লিখেছেন— হাম দিল দে চুকে সনম পার্ট-২ আসছে। 

নব্বইয়ের দশকের শেষের দিকে সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম শুরু হয়েছিল। এটি অবশেষে একটি তিক্ত ব্রেকআপের মধ্য দিয়ে শেষ হয়। তাদের অতীতের সম্পর্কটি ভক্ত এবং গণমাধ্যমের জন্য আগ্রহের একটি বিষয় হিসেবে আজও রয়ে গেছে। বিষয়টি নিয়ে এখনো এত সমালোচিত যে তাদের ফটোশপ সম্পাদিত ছবি প্রায়শই ইন্টারনেটে ঝড় তোলে।

 

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৪,/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit