শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

কোপার ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার ৪৮তম আসরের মেগা ফাইনালে কলম্বিয়া-আর্জেন্টিনা লড়াই দেখতে মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা। শুধু ফাইনাল নয় থাকছে আরও একটি চমক। দর্শকদের চাঙা রাখতে মঞ্চ মাতাবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

বাংলাদেশ সময় আগামীকাল সোমবার (১৫ জুলা) ভোরে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। এই ম্যাচের মধ্যবিরতিতে মঞ্চ মাতাতে দেখা যাবে শাকিরাকে। কনসার্টের আয়োজনের জন্য হাফ টাইমের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২৫ মিনিট করার সিদ্ধান্ত নিয়েছে লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আয়োজনের মাধ্যমে প্রথমবারের মতো কলম্বিয়ান গায়িকা ফুটবলের এ টুর্নামেন্টে পারফর্ম করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এই আয়োজন নিয়ে কনমেবলের সভাপতি আলেজান্দ্রো ডমিঙ্গোজ বলেছেন, ‘শাকিরা দক্ষিণ আফ্রিকান দুর্দান্ত এক সঙ্গীত তারকা, যার খ্যাতি রয়েছে পুরো বিশ্বে। বিশ্বের প্রতিটি প্রান্তে তার গান গাওয়া হয়, নাচেও ব্যবহৃত হয় তাল মিলিয়ে। এমন শিল্প কোনো সীমানায় আবদ্ধ থাকে না, আন্দোলিত করে মিলিয়ন মানুষকে। আমরা নিশ্চিত যে কোপা আমেরিকার ২০২৪ আসরে তার এমন উপস্থিতি ফুটবলের প্রতি মানুষের সুস্থ আবেগ ও এর মাধ্যমে ঐক্যের বার্তা দেবে।’

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৪,/সকাল ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit