বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

গিফট নয়, ‘বার্থডে বয়’ ইয়ামালের চোখ ইউরোর শিরোপায়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : ১৫ মাস আগে ইউরোপীয় ফুটবলে বার্সেলোনার হয়ে অভিষেক লামিন ইয়ামালের। এরপর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। ‘বিস্ময় বালক’ তকমাটা তখনই গায়ে চড়ে গিয়েছিল তার। ইউরোর মঞ্চে তিনি যখন খেলতে এলেন, তখন তার বয়স মোটে ১৬। পাদপ্রদীপের আলো তিনি কেড়ে নিয়েছেন এখানেও। গড়েছেন রেকর্ড।

সেই তিনি আজ ১৭ বছর পূরণ করলেন। তবে জন্মদিনের উদযাপনটা এখনই তিনি সারতে চান না। তিনি অপেক্ষায় আছেন স্পেনের হয়ে ইউরো জয়ের। এবারের ইউরোয় শুরু থেকেই আলো ছড়িয়েছেন ইয়ামাল। চলতি টুর্নামেন্টে তিন অ্যাসিস্ট করেছেন। সেমিফাইনালে পেয়ে গেছেন কাঙ্ক্ষিত গোলের দেখাও। তার এই গোল স্পেনকে ফাইনালে উঠতে সাহায্য করে। তিনি নিজেও গড়ে ফেলেন রেকর্ড। ইউরোতে এখন সবচেয়ে কম বয়সী গোলদাতা তিনিই।

সেই ইয়ামাল আজ ১৩ জুলাই ১৭ বছর পূরণ করলেন। তবে তিনি উদযাপন নয়, অপেক্ষা করছেন ইউরোর ফাইনালের জন্য। তার মায়ের সঙ্গে বলা কথাটাই তিনি জানালেন সংবাদ মাধ্যমে। বললেন, ‘আমি আমার মাকে বলেছি, আমি কোন উপহার চাই না। আমি শুধু মাদ্রিদে আমার সতীর্থদের সঙ্গে শিরোপা উদযাপন করতে চাই।’

২০১২ সালে স্পেন সবশেষ ইউরো জিতেছিল। তখন অবশ্য ইয়ামালের বয়স ছিল মোটে ৫। ১২ বছর পর আবারও ইউরোপের সেরা দল বনে যেতে পারলে পরিস্থিতিটা কেমন হবে, তা আঁচ করতে পারছেন তিনি। বার্সেলোনার এই ফরোয়ার্ডের ভাষ্য, ‘বিমানবন্দর থেকে স্পেনের রাস্তায় থাকা সবার সাথে উদ্‌যাপন করাটা পাগলাটে ব্যাপার হবে। সবাই আনন্দে মাতোয়ারা হয়ে থাকবে। অবিশ্বাস্য এক উচ্ছ্বাস নিয়ে সেখানে হাজির হবো আমরা।’

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit