বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইসলামী ব্যাংক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪ চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ১৩ জুলাই ২০২৪, শনিবার, রাজধানীর আর্মি স্টেডিয়ামে  অনুষ্ঠিত ফাইনালে ইসলামী ব্যাংক ২-০ গোলে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিকে হারিয়ে শিরোপা অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে ট্রফি গ্রহণ করেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আকিজ উদ্দীন ও কাজী মোঃ রেজাউল করিমসহ দলীয় অধিনায়ক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল উপস্থিত ছিলেন। ব্যাংক কর্মকর্তাদের নিয়ে বিএবি দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করে। দেশের ৩১টি বেসরকারি ব্যাংক এবারের টুর্নামেন্টে অংশ নেয়। টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit