শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

‘তুফান ২’-এ কারা থাকছেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর বাংলা সিনেমার একটি ইতিহাস তৈরি করেছে ‘তুফান’। দেশ ছাড়িয়ে বিদেশেও ধামাকা তুলেছে সিনেমাটি। কলকাতায় প্রচারে গিয়ে সেখানকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রায়হান রাফী।

ভারতের আনন্দবাজার পত্রিকার সঙ্গে ‘তুফান ২’ নিয়ে কথা বলেছিলেন নির্মাতা। তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন। দেশে ফিরেই শুরু করবেন ‘তুফান’-এর সিক্যুয়েলের কাজ। শুরু হয়েছে সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে কাজ। ‘তুফান’-এ অভিনীত অভিনয়শিল্পীদের সুখবর দিয়ে রাফী জানান, ‘তুফান’-এ যারা রয়েছেন তারাই থাকবেন ‘তুফান ২’-এ।

এ ছাড়া কলকাতার প্রথম সারির আরও তারকা থাকতে পারেন এই ছবিতে। মিমি চক্রবর্তীর বিষয়ে তিনি জানান, আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি। ফলে এ ছবিতেও তিনি থাকবেন। থাকবেন চঞ্চল চৌধুরীও।
ছবির সিক্যুয়েল নিয়ে ইনস্টাগ্রামে জানিয়েছেন মিমিও। ছবির সাফল্যে তিনিও জম্পেস মেজাজে রয়েছেন। 
প্রসঙ্গত, তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে, এমনই দাবি প্রযোজকের। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রুপালি পর্দায়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit