শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

অনন্ত আম্বানির সাজে সিংহ-ব্রোচ, কত হীরা আছে তাতে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রোচে হলুদ হীরার দ্যুতি। সারি সারি হলুদ হীরা বসিয়ে তৈরি হয়েছে সিংহের অবয়ব। ঠিক যেন বিশ্রামরত পশুরাজ। তার দুই চোখে বহুমূল্য পান্না বসানো। মুখ থেকে ঝুলছে বিশাল হীরকখণ্ড। এমন ব্রোচ ভারতে আর দেখা যায়নি। একমাত্র রয়েছে ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্তের সংগ্রহে। 

অনন্ত আম্বানির বেশিরভাগ পোশাকে ব্রোচ শোভা পায়। রাধিকার সঙ্গে বাগদানের দিন ভাই আকাশ আম্বানির দেওয়া একটি ব্রোচ পরেছিলেন অনন্ত, যা তৈরি হয়েছিল ১৯১৪ সালে। প্যান্থারের মুখের আদলে তৈরি ব্রোচটিতে বহুমূল্য হীরা-জহরত বসানো ছিল। সেটির দামই ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা। 

জামনগরে প্রাক-বিবাহ পর্বেও মুকেশ-পুত্র তার জমকালো শেরওয়ানিতে পরেছিলেন হলুদ হীরার তৈরি ‘লায়ন ব্রোচ’। এই ব্রোচ তৈরি করেছেন বিশ্বখ্যাত মার্কিন জহুরি লরেন শোয়ার্টজ। গোটা ব্রোচটিই তৈরি হয়েছে হলুদ রঙের হীরা দিয়ে। 

মার্কিন জহুরি লরেন শোয়ার্টজ জানিয়েছেন, অনন্ত আম্বানির পশুপ্রেমের কথা মাথায় রেখেই সিংহের আদলে ব্রোচটি তৈরি করা হয়েছে। সিংহের দুই চোখে তিনি বসিয়ে দিয়েছেন দামি পান্না। সিংহের মুখ থেকে ঝুলছে বিশাল একটি হীরা। ব্রোচটি প্রায় ৫০ ক্যারেট হীরা দিয়ে তৈরি।

২০০৯ সালে অস্কার মঞ্চে অ্যাঞ্জেলিনা জোলি এক জোড়া পান্নার দুল পরেছিলেন। সেই দুল জোড়া বিশ্বের অন্যতম দামি পান্না দিয়ে তৈরি করেছিলেন লরেন শোয়ার্টজ। যার দাম ছিল ২৫ কোটি মার্কিন ডলার। হ্যালি বেরি, বিয়ন্সে, জেনিফার লোপেজের মতো হলিউডের নায়িকাদের জন্য গহনা ডিজাইন করেন লরেন শোয়ার্টজ। তার হাতের কাজের কদর গোটা বিশ্বজুড়ে। অনন্তর জন্য সিংহ-ব্রোচ তৈরি করতে লরেন কত পারিশ্রমিক নিয়েছেন, তা অবশ্য জানা যায়নি। 

লরেন বলেন, হলুদ হীরার সিংহ-ব্রোচটি একেবারেই ব্যতিক্রমী। এমন আর আগে তৈরি হয়নি। প্রতিটি হীরা নিখুঁতভাবে কাটা। একটির পর একটি বসিয়ে নকশা বোনা হয়েছে। অনন্ত পশুপ্রেমী। পশু সংরক্ষণ ও তাদের কল্যাণের কথা মাথায় রেখে ‘বনতারা’ উদ্যোগ চালু করেছেন অনন্ত। পশুদের প্রতি তার এই ভালোবাসার কথা মাথায় রেখেই ব্রোচটি সিংহের আদলে তৈরি করা হয়েছে। এমন একটি অলংকার তৈরি করতে পেরে আমি আপ্লুত।

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit