শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

আর্জেন্টিনার চিন্তার কারণ ব্রাজিলিয়ান রেফারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : কোপার ফাইনালে না থেকেও আছে ব্রাজিল। কারণ কোপায় আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনে ম্যাচে পরিচালনার দায়িত্বে থাকবেন ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস।

সোমবার সকাল ছয়টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মাঠে গড়াবে ফাইনাল। ম্যাচের দিন দুয়েক আগে এক অফিশিয়াল বিবৃতিতে কোপার ফাইনালের জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে সাউথ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

ফাইনালে রাফায়েল ক্লাউসের সহকারির দায়িত্বেও দুই ব্রাজিলিয়ান। ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়া। চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্বে থাকবেন প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজা। ভিডিও রেফারির দায়িত্বে আরেক ব্রাজিলিয়ান রডোলফো টস্কি। এবং সহকারী ভিএআর রেফারির দায়িত্বেও থাকবেন ব্রাজিলের দানিলো মানিস।


আর্জেন্টিনার বিপক্ষে আরও তিনটি ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন ক্লাউস। যার মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছিল ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটা। সেখানে ক্লাউসের বাজানো বাঁশিতেই পেনাল্টি পায় ইকুয়েডর। ম্যাচটা হয়েছিল ড্র। যদিও পেনাল্টির সে সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টাইন সমর্থকরা আজও নাখোশ।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit