শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

অ্যান্ডারসনের বিদায়ী টেস্ট শেষ তিন দিনেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : সাদা পোশাকের ক্রিকেটের কিংবদন্তি জেমস অ্যান্ডারসনকে সম্ভাব্য সেরা বিদায়ী উপহারটাই দিলো তার দল ইংল্যান্ড। লর্ডসে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১১৪ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।

টেস্টের তৃতীয় দিনে ইনিংস হার এড়াতে অন্তত ১৭১ রান প্রয়োজন ছিল ক্যারিবিয়ানদের। কিন্তু সে রান তুলতে সক্ষম হয়নি সফরকারীরা। নিজের শেষ টেস্ট ইনিংসে ৩২ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দেওয়ায় বড় ভূমিকা রেখেছেন অ্যান্ডারসন। প্রথম ইনিংসে ২৬ রান খরচায় ১ উইকেট পেয়েছিলেন এই কিংবদন্তি পেসার।

অভিষেকেই অনন্য নজির অ্যাটকিনসনের তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ক্যারিবিয়ানদের জন্য যমদূত হিসেবে হাজির হয়েছিলেন অভিষিক্ত পেসার গাস অ্যাটকিনসন। প্রথম ইনিংসে ৪৫ রানে শিকার করেছিলেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬১ রানে পাঁচ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। 

ইংল্যান্ডের পক্ষে অভিষেক টেস্টে সর্বোচ্চ ১২ উইকেট নেওয়া ফ্রেডেরিক মার্টিনের ১৩৪ বছর পুরোনো রেকর্ডে ভাগ বসিয়েছেন অ্যাটকিনসন। ১৮৯০ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে ১২ উইকেট নিয়েছিলেন মার্টিন। 

উল্লেখ্য, লর্ডস টেস্টের প্রথম ইনিংসে অ্যাটকিনসনের বোলিং তোপে ১২১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে নিজেদের প্রথম ইনিংসে পাঁচ ফিফটিতে ৩৭১ রান করে ইংলিশরা। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসেও সেই অ্যাটকিনসনের আগুনে বোলিংয়ের কোনো উত্তর খুঁজে পায়নি ক্যারিবিয়ানরা। এবার ১৩৬ রানে থেমে যায় তাদের ইনিংস। তাতে বিশাল এক জয়েই সিরিজ শুরু করতে সমর্থ হলো বেন স্টোকসের দল।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit