শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল জ্বালানি মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের আনোয়ারা-ফৌজদারহাট গ্যাসের সঞ্চালন পাইপলাইনের ক্ষতিগ্রস্ত পাইপ মেরামত ও গ্যাস কমিশনিং সম্পন্ন হয়েছে। ফলে শুক্রবার বিকেল থেকেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৭টা ২০ মিনিটে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইনের ক্ষতিগ্রস্ত পাইপ দ্রুততম সময়ে মেরামত ও গ্যাস কমিশনিং সম্পন্ন হয়েছে।

গত ৯ জুলাই চট্টগ্রামের কর্ণফুলী নদীর আনোয়ারা প্রান্তে গ্যাস সঞ্চালন সংস্থা জিটিসিএলকে কিছুই না জানিয়ে তাদের ৪২ ইঞ্চি ব্যাসের একটি পাইপের ওপর চীনা কোম্পানির নিয়োগ করা একটি ঠিকাদার প্রতিষ্ঠান খননকাজ চালাতে গিয়ে সেটি ছিদ্র করে ফেলে। এতে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit