সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ পরিচালনায় ব্রাজিলের পাঁচ রেফারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামতে যাচ্ছে কোপার এবারের আসরের। উরুগুয়কে ১-০ ব্যবধানে হারিয়ে ২৩ বছর পর কোপার ফাইনালে পৌঁছায় কলম্বিয়া। এদিকে দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল মেসি-ডি মারিয়ারা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে দল দুটির শিরোপা লড়াইয়ের ম্যাচটি। সেই ম্যাচের জন্য রেফারিদের তালিকা প্রকাশ করেছে কনমেবল, যেখান পাঁচজনই ব্রাজিলের রেফারি। 

ম্যাচটিতে অন-ফিল্ডে মূল রেফারির দায়িত্বে থাকবেন ব্রাজিলের রাফায়েল ক্লাউস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ফাইনাল ও তৃতীয় ম্যাচ নির্ধারণী ম্যাচের জন্য ম্যাচ অফিশিয়ালসদের তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। মেসি-হামেসদের ম্যাচের রেফারি প্যানেলে যেন ব্রাজিলিয়ানদের ছড়াছড়ি। ম্যাচে সহকারী দায়িত্বেও দুই ব্রাজিলিয়ান ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়াকে পাচ্ছেন ক্লাউস। চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্বে থাকবেন প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজা। ভিডিও রেফারির দায়িত্বে আরেক ব্রাজিলিয়ান রডোলফো টস্কি। এবং সহকারী ভিএআর রেফারির দায়িত্বেও থাকবেন ব্রাজিলের দানিলো মানিস।

২০১৫ সাল থেকে ফিফার রেফারি হিসেবে ক্লাউসের যাত্রা শুরু। কোপায় চলতি আসরে মেক্সিকো-ভেনেজুয়েলার ম্যাচও তিনিই পরিচালনা করেছেন। এছাড়া কাতার বিশ্বকাপের গ্রুপপর্বে দুটি ম্যাচের (ইংল্যান্ড-ইরান ও কানাডা-মরক্কো) দায়িত্বে ছিলেন ৪৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit