রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বিয়ের সেরা উপহার পেয়ে আবেগে যা বললেন সোনাক্ষী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : সোনাক্ষী ও জাহির ইকবালের বিয়ে হয়েছে গত ২৩ জুন। নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের সাক্ষী রেখে আইনি বিয়ে সারেন তারা। বিয়ের পরও আসতে থাকে তাদের উপহার। সোনাক্ষী-জাহিরের বিয়েতে বহু তারকা এলেও সেদিন দেখা যায়নি বলিউড বাদশা শাহরুখ খানকে। তবে বিয়েতে যেতে না পারলেও উপহার পাঠান তিনি। এবার অভিনেত্রীর বেশ কয়েকজন বন্ধু একসঙ্গে উপহার পাঠিয়েছেন। তা সোনাক্ষী নিজেই সামাজিকমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন।

বলিউডের বেশ কয়েকজন তারকা এবং দম্পতির আত্মীয়পরিজন নানা রকম উপহার দিয়েছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়েতে। তবে সোনাক্ষীর মন ছুঁয়েছে একটি বিশেষ উপহার। অভিনেত্রীর বেশ কয়েকজন বন্ধু একসঙ্গে এই উপহার দিয়েছেন তাকে। সোনাক্ষী সামাজিকমাধ্যমে পোস্ট করে সেই ভাললাগার কথা জানিয়েছেন তিনি।

সোনাক্ষীর বিয়ে উপলক্ষ্যে আগামী এক বছর বিশেষভাবে সক্ষম এক শিশুর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তার বন্ধুরা। সোনাক্ষীর শেয়ার করা পোস্টে তার বন্ধু বেবি, আর্টসি, অ্যানা, কাপি, জ়ো, আলি ও ইসু তাকে বিয়ের শুভেচ্ছাও জানিয়ে লিখেছেন— প্রিয় জাহির ও সোনা, তোমাদের বিয়ের উপলক্ষ্যে আগামী এক বছর আমরা এক বিশেষভাবে সক্ষম শিশুর পড়াশোনার খরচ বহন করব। মৌখিকভাবে বাকি কথা বলব। কারণ এখানে আর লেখার জায়গা নেই। 

এই পোস্ট শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, প্রত্যেকের জীবনে এমন বন্ধু থাকা উচিত। এটাই আমার বিয়ের সেরা উপহার। জাহির ইকবালের প্রশংসায় পঞ্চমুখ শত্রুঘ্ন সিনহা আরও বলেন, ‘গুড বয় জাহির’। খুব ভালো ছেলে। আমার মেয়েকে ভালো রাখবে ও…। সেদিন তিনি বলেছিলেন, ৪৪ বছর আগে আমি একজন সফল, সুন্দরী ও ভীষণ ট্যালেন্টেড একটি মেয়েকে নিজের পছন্দে বিয়ে করেছিলাম। সে হচ্ছে পুনম সিনহা। আমার মেয়ে সোনাক্ষীর পালা। ওর পছন্দই আমাদের পছন্দ। ওর নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার এ সিদ্ধান্তকে আমি পূর্ণ সমর্থন করি।

এদিকে সোনাক্ষী সিনহার বিয়ে নিয়ে এমনিতেই সিনহা পরিবারের অন্দরমহলে চাপা অশান্তি চলছে। মাঝে মধ্যেই দাদা লব সিনহা এমন কিছু কাণ্ড ঘটিয়ে বসেন যে, পাল্টা আবার পোস্ট দিতে হয় সোনাক্ষীকে। যেমনটি হলো গত মঙ্গলবার। বাবা-মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে পারিবারিক ছবি দিয়ে শত্রুঘ্ন ও পুনমকে শুভেচ্ছা জানান ছেলে লব। কিন্তু সেই ছবি থেকে ছেঁটে ফেলেন সোনাক্ষীকে। 

এর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই সোনাক্ষী তার বিয়ের বেশ কিছু অদেখা ছবি প্রকাশ্যে আনলেন। প্রতিটা ছবির সঙ্গে জুড়ে থাকা মুহূর্তের বর্ণনা করেন এ অভিনেত্রী। সেখানেই জানা যায় শাহরুখ খানের দেওয়া সোনাক্ষীর বিয়েতে উপহারের বিষয়ে।

সোনাক্ষী ও জাহির ইকবালের বিয়েতে দাদা লবের নাকি একেবারেই মত ছিল না। যদিও তাতে কোনো কিছুই আটকায়নি। সকালে বাড়িতে বিয়ে, সন্ধ্যায় প্রীতিভোজের আয়োজন করে সিনহা পরিবার। সেখানে আসেন বলিউডের নামিদামি তারকারা। সালমান খান থেকে রবিনা ট্যান্ডন, টাবুসহ একাধিক তারকা আসেন তাদের প্রীতিভোজে। তবে দেখা যায়নি বাদশা শাহরুখ খানকে। কারণ সেই সময় পরিবার নিয়ে লন্ডনে ছুটি কাটাচ্ছিলেন এ অভিনেতা। উপস্থিত হতে না পারলেও সোনাক্ষী-জাহিরের বিশেষ দিনে উপহার পাঠান বাদশা। 

এদিকে বিয়ের পর কাজে ফিরতে পেরে খুব ভালো লাগছে বলে জানান বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভিন্ন ধর্মে বিয়ের জন্য বহুবার ট্রোল্ড হয়েছেন তিনি। বিয়ের পর কেমন আছেন সোনাক্ষী সে কথা আনন্দবাজারের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। এ অভিনেত্রী বলেন, তিনি ভালো আছেন। এর চেয়ে ভালো তিনি আগে কখনো ছিলেন না। সোনাক্ষী বলেন, এর আগে কখনো এত ভালো থাকিনি। তবে বিয়ের পরও আসলে কিছুই বদলায়নি— সবই একরকম আছে, আর এ বিষয়টিই আমার সবচেয়ে ভালো লাগছে। বিয়ের আগেও আমার জীবন অগোছালো ছিল না; আর বিয়ের পরও এখনো একই রকম। 

উল্লেখ্য, সাত বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন সোনাক্ষী ও জাহির। গত ২৩ জুন তারা বিয়ে করে। বাড়িতেই বসেছিল বিয়ের আসর। নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের সাক্ষী রেখে আইনি বিয়ে সারেন তারা। বিয়ের পর মুম্বাইয়ের রেস্তোরাঁয় রিসেপশনের আয়োজন করা হয়। মেয়ের পাশেই হাসিমুখে দাঁড়িয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। মেয়েকে পছন্দের পাত্রের হাতে তুলে দিতে পেরে যারপরনাই খুশি তিনি, জাহিরের সঙ্গে আমার মেয়েকে সব থেকে বেশি খুশি থাকতে দেখেছি। তারা সুখে থাকুক— এ প্রার্থনাই করি।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit