শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

দুর্নীতির অভিযোগে ইন্দোনেশিয়ার সাবেক মন্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সাবেক কৃষিমন্ত্রী শাহরুল ইয়াসিন লিম্পোকে দুর্নীতির জন্য ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির দুর্নীতি দমন আদালত।​ একই সঙ্গে তাকে ৩০ কোটি রুপিয়াহ (সাড়ে ১৮ হাজার ডলার) জরিমানা এবং অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।

এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তিতে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দেশটির দুর্নীতি দমন আদালত তাকে এই কারাদণ্ড দিয়েছেন। খবর এপি। এই মামলা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়াও উইদোদোর মন্ত্রিসভার আরও পাঁচ সদস্যকে দুর্নীতির মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অক্টোবরে তার সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে সরকারকে শুদ্ধ করার প্রচেষ্টার উপর ছেদ ফেলেছে। মন্ত্রিপরিষদের সাবেক সদস্য সাহরুল ইয়াসিন লিম্পো নিজে এবং অন্যান্য কর্মকর্তাদের সম্পৃক্ত করে ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে রাজধানী জাকার্তার আদালত। 

বিচারক রিয়ান্তো অ্যাডাম পন্টোহ বলেন, ‘আসামি আইনত ও নিশ্চিতভাবে দুর্নীতির দায়ে দোষী প্রমাণিত হয়েছেন। সরকারি কর্মকর্তা হিসেবে তিনি ভালো উদাহরণ ছিলেন না। তিনি যা করেছেন তা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সরকারের প্রচেষ্টার বিপক্ষে অবস্থান নিয়ে দুর্নীতির মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেছেন।’গত অক্টোবরে লিম্পোকে গ্রেফতার করে দেশটির দুর্নীতি দমন কমিশন (কেপিকে)। তিনি তার অপরাধের কথা অস্বীকার করেছেন।

ইন্দোনেশিয়ায় দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। প্রায় ২৭ কোটি মানুষের দেশে কয়েকটি কার্যকর প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম দুর্নীতি নির্মূল কমিশন। এটি প্রায়ই দেশটির আইন প্রণেতাদের আক্রমণের শিকার হচ্ছে। এজন্য তারা কমিশনটির ক্ষমতা কমাতে চায়। ২০০৩ সালের শেষের দিকে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে কেপিকে স্থানীয় সদস্যদের মধ্যে প্রায় ২৫০ জন, ১৩৩ জন রিজেন্ট ও মেয়র, ১৮ জন গভর্নর, জাতীয় সংসদের ৮৩ জন সদস্য এবং ১২ জন মন্ত্রীকে গ্রেপ্তার করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit