রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

কোপার ফাইনালই মেসির শেষ ম্যাচ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : চলমান কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয় বা হার, যে ফলাফলই আসুক না কেন অবসরে যাবেন ডি মারিয়া। এই ম্যাচের পর অবসরে যেতে পারেন লিওনেল মেসিও, এমন গুঞ্জনের পালে এবার হাওয়া লাগালেন আর্জেন্টাইন সাংবাদিক হোসে আরমান্দো।

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা। দলের মধ্যে এমন দারুণ ছন্দের অন্যতম কারণ মেসি। সতীর্থরা তাই ২০২৬ বিশ্বকাপেও দেখতে চান তাকে। তবে আরমান্দোর দাবি, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন না মেসি। কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল দিয়ে ইতি টানবেন এই তারকা। নিজের এক্স অ্যাকাউন্টে এমন একটি পোস্ট করে সাড়া ফেলে দিয়েছেন এই সাংবাদিক।
 
আরমান্দো লিখেছেন, ‘আমার মনে হয় রোববারে (কোপা আমেরিকা ফাইনাল) মেসি আর্জেন্টিনার হয়ে সর্বশেষ ম্যাচ খেলবে। সে এটা আগে থেকে জানাচ্ছে না, যেন সবাই ডি মারিয়ার বিদায়টা ভালোমতো উদযাপন করে। তবে, তার সাম্প্রতিক কথাবার্তা শুনে আমার এটাই মনে হচ্ছে কোপা আমেরিকার ফাইনালই তার শেষ ম্যাচ।’  
 
কানাডার বিপক্ষে ম্যাচের পরে মেসি নিজেও অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘জাতীয় দল ও একটি গ্রুপ হয়ে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, সেটি উপভোগ করছি। আবারও ফাইনালে ওঠা সহজ বিষয় নয়, আবারও চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে। উপভোগও করছি, এর পাশাপাশি ফিদেও (দি মারিয়া), ওটার (নিকোলাস ওটামেন্দি) মতো আমিও মনে করছি, এগুলো (আমাদের) শেষ লড়াই।’ 

জাতীয় দলের হয়ে অনেক বছর ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ার পর শেষদিকে অনেক সাফল্য পেয়েছেন মেসি। ২০২১ সালের পর থেকে একে একে জয় করেছেন কোপা আমেরিকা, ফিনালিসসিমা এবং বিশ্বকাপ। এবারের কোপা আমেরিকা জিতলে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা তিন মেজর আন্তর্জাতিক শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা। এর আগে এমন অর্জন ছিল কেবল স্পেনের।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit