শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

দুর্নীতির দায়ে ইন্দোনেশিয়ার সাবেক কৃষিমন্ত্রীর ১০ বছরের জেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির দায়ে ইন্দোনেশিয়ার সাবেক কৃষিমন্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

বৃহস্পতিবার দেশটির দুর্নীতি দমন আদালত তাকে এই কারাদণ্ড দেয়। দণ্ডপ্রাপ্ত ওই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিসহ চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে মন্ত্রণালয়ের চুক্তিতে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে।

এই মামলা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

এছাড়াও উইদোদোর মন্ত্রিসভার আরও পাঁচ সদস্যকে দুর্নীতির মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অক্টোবরে তার সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে সরকারকে শুদ্ধ করার প্রচেষ্টার ওপর ছেদ ফেলেছে।

মন্ত্রিপরিষদের সাবেক সদস্য সাহরুল ইয়াসিন লিম্পো নিজে এবং অন্যান্য কর্মকর্তাদের সম্পৃক্ত করে ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন রাজধানী জাকার্তার আদালত।

একইসাথে তাকে ৩০ কোটি রুপিয়াহ (সাড়ে ১৮ হাজার ডলার) জরিমানা এবং অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালত।

বিচারক রিয়ান্তো অ্যাডাম পন্টোহ বলেন, “আসামি আইনত ও নিশ্চিতভাবে দুর্নীতির দায়ে দোষী প্রমাণিত হয়েছেন। সরকারি কর্মকর্তা হিসেবে তিনি ভালো উদাহরণ ছিলেন না। তিনি যা করেছেন তা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সরকারের প্রচেষ্টার বিপক্ষে অবস্থান নিয়ে দুর্নীতির মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেছেন।”

গত অক্টোবরে লিম্পোকে গ্রেফতার করে দেশটির দুর্নীতি দমন কমিশন (কেপিকে)। তিনি তার অপরাধের কথা অস্বীকার করেছেন।

ইন্দোনেশিয়ায় দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। প্রায় ২৭ কোটি মানুষের দেশে কয়েকটি কার্যকর প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম দুর্নীতি নির্মূল কমিশন। এটি প্রায়ই দেশটির আইন প্রণেতাদের আক্রমণের শিকার হচ্ছে। এজন্য তারা কমিশনটির ক্ষমতা কমাতে চায়।

২০০৩ সালের শেষের দিকে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে কেপিকে স্থানীয় সদস্যদের মধ্যে প্রায় ২৫০ জন, ১৩৩ জন রিজেন্ট ও মেয়র, ১৮ জন গভর্নর, জাতীয় সংসদের ৮৩ জন সদস্য এবং ১২ জন মন্ত্রীকে গ্রেফতার করেছে। সূত্র: রয়টার্সএপি, সিনহুয়া

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৪,/রাত ৮:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit