রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ইসরাইলি মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ম্যাক্রোঁর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে চলতি মাসের শুরুর দিকে প্রথম ধাপের পার্লামেন্ট নির্বাচনের চার দিন আগে স্থানীয় বেতার সংবাদমাধ্যম কান ব্রডকাস্টারকে একটি সাক্ষাৎকার দেন ইসরাইলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রী অ্যামিচাই চিকলি। সাক্ষাৎকারে তিনি ফ্রান্সের নির্বাচন নিয়ে মন্তব্য করে বলেন, চমৎকার হবে, যদি মেরিন লে পেন (উগ্র ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালির নেত্রী) ফ্রান্সের প্রেসিডেন্ট হন।

তিনি আরও বলেন, এর পক্ষে অন্তত ১০টি যুক্তি দেয়া যায়। যদি তিনি প্রেসিডেন্ট হন, সেটা ইসরাইল রাষ্ট্রের জন্য ভালো হবে। আমার মনে হয়, এ ব্যাপারে নেতানিয়াহু ও আমার মত একই। গত ৩০ জুন ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ করা হয়। প্রথম দফায় জয় পায় মেরিন লে পেনের কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালি। দ্বিতীয় দফার ভোট হয় ৭ জুলাই। দ্বিতীয় দফা ভোটে জয় পায় বামপন্থি জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি)। কিন্তু দ্বিতীয় দফা ভোটেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই। ফলে গঠিত হতে যাচ্ছে ঝুলন্ত পার্লামেন্ট।

গত মঙ্গলবার (৯ জুলাই) এক্সিওস জানায়, ইসরাইলি মন্ত্রী অ্যামিচাই চিকলির ওই সাক্ষাৎকারের পরদিনই নেতানিয়াহুকে ফোন করেন ম্যাক্রোঁ। ফোন করে তিনি বলেন, অ্যামিচাই চিকলির বক্তব্য পুরোপুরি অগ্রহণযোগ্য এবং এটি নির্বাচনে হস্তক্ষেপের শামিল। প্রতিবেদন মতে, নেতানিয়াহু ম্যাক্রোঁকে আশ্বস্ত করেন, তিনি তার সব মন্ত্রীকে ফরাসি নির্বাচনের বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

মেরিন লে পেন ফ্রান্সের কট্টর ডানপন্থি রাজনীতিক হিসেবে পরিচিত। তার দল ন্যাশনাল র‌্যালি বরাবরই মুসলিমদের অভিবাসনের বিরুদ্ধে সোচ্চার। ন্যাশনাল র‌্যালির বর্তমান প্রধান জরদান বারদেলা লে পেনের বিশ্বস্ত ও আস্থাভাজন। গত মাসে এক সাক্ষাৎকারে বারদেলা বলেন, তার দল একেবারেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পক্ষে নয়। ন্যাশনাল র‌্যালি মনে করে, ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান আর সন্ত্রাসবাদকে স্বীকৃতি দেয়া একই ব্যাপার।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit