রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

সন্তানের কসম কেটে ইংল্যান্ডের নায়ক, ‘আগেই বলেছিলাম গোল করব’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : শেষ ষোলো, কোয়ার্টার ফাইনালের মতো আরও একবার অতিরিক্ত সময় চোখ রাঙানি দিচ্ছিল ইংল্যান্ডকে। সেমিফাইনালে পিছিয়ে পড়লেও দ্রুতই নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরে তারা।

ঘড়ির কাঁটা যখন ৯০ মিনিট স্পর্শ করার খুব কাছাকাছি, ঠিক তখনই বাজিমাত ওলি ওয়াটকিন্সের। কোল পালমারের পাস থেকে দুরূহ কোণ দিয়ে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। ইংল্যান্ডও তাই অতিরিক্ত সময়ে না গিয়ে বরং নির্ধারিত সময়ে জয় নিয়েই মাঠ ছাড়ে।

ওয়াটকিন্স-পালমার দুজনকেই ম্যাচের শুরুর একাদশে রাখেননি ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। ৮১ মিনিটে বদলি হিসেবে তাদের মাঠে নামান তিনি। এই জুটির হাত ধরেই টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে উঠেছে ইংল্যান্ড।  

সিগন্যাল ইদুনা পার্কে ওয়াটকিন্স গোল যে করবেন, সেটা ভালোভাবেই জানতেন। তা জানিয়েছিলেন পালমারকেও। শুনে হয়তো অবিশ্বাস্য লাগতে পারে যে কারোরই। কিন্তু ওয়াটকিন্স যে কথাটা বললেন সন্তানের কসম কেটেই। ইংল্যান্ডের জয়ের নায়ক বলেন, ‘অবিশ্বাস্য, এমন মুহূর্তের জন্য সপ্তাহের পর সপ্তাহ ধরে অপেক্ষা করছিলাম আমি। আজ যে পর্যায়ে আছি, সেটার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে এবং সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ এবং সেটা দুহাতে লুফে নেওয়ায় আনন্দিত আমি। ‘

‘নিজের ও সন্তানের প্রাণের কসম কেটে বলছি, আমি কোল পালমারকে বলেছিলাম, আমরা আজ খেলব এবং তুমি আমাকে বল বানিয়ে দেবে। এই কারণেই তার সঙ্গে এতোটা খুশি ছিলাম আমি। জানতাম যে, বল পেলেই সে তা আমাকে দেবে। সেই সময় নিজেকে লোভী হতে হবে, বলে স্পর্শ ও ফিনিশিংটা ভালো ভাবে করতে হবে। যখন দেখলাম সেটি নিচুভাবে কোনার দিকে যাচ্ছে, এর চেয়ে সেরা অনুভূতি আর হয় না। ‘

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit