রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

খেলোয়াড়রা করছিলেন মারামারি, কোচ ভেবেছিলেন ধন্যবাদ জানাচ্ছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (১১ জুলাই) হার্ডরক স্টেডিয়ামে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। এই ম্যাচের দ্বিতীয়ার্ধের পুরোটাই একজন কম নিয়ে খেলতে হয়েছে কলম্বিয়াকে। লালকার্ড দেখে মাঠ ছাড়েন দানিয়েল মুনোজ। তবে জেফারসন লেমার গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে লা কাফেরেতরসরা। দীর্ঘ ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া।

এদিন ম্যাচ শেষে মাঠের মধ্যেই দুই দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা বিবাদে জড়ায়। তবে দুদলের খেলোয়াড়দের হস্তক্ষেপেই সেই ঝামেলা থেমে যায়।

 

উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। ছবি: সংগৃহীত

তবে আসল গণ্ডগোলটা বাধে এর কিছুক্ষণ পরেই। ডাগআউটের পাশের সিঁড়ি বেয়ে গ্যালারিতে উঠে যান উরুগুয়ের খেলোয়াড়রা। হলুদ জার্সি পরা কলম্বিয়ান সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ান ডারউইন নুনেজ, হোসে মারিয়া হিমিনেজরা।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা জানান, আগেই ড্রেসিং রুমে চলে যাওয়ায় এই ঘটনা আঁচ করতে পারেননি তিনি। তিনি বলেন, আমি ভেবেছিলাম, মাঠে কিছুক্ষণ বাগবিতণ্ডার পর সবকিছু ঠিক হয়ে গেছে। তা দেখেই আমি ড্রেসিং রুমে চলে যাই।’
  

তিনি যোগ করেন, ‘আমি মনে করেছিলাম, তারা (ফুটবলাররা) হয়তো সমর্থনের জন্য দর্শকদের ধন্যবাদ জানাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভবে সেখানে ঝামেলা বেঁধে গিয়েছিল।’

উরুগুয়ের অধিনায়ক হোসে মারিয়া হিমিনেজ কলম্বিয়ান দর্শকদের পেটানোড় সাফাই গাইতে গিয়ে জানান, গ্যালারিতে থাকা পরিবারের সদস্যদের রক্ষা করতেই ছুটে গিয়েছিলেন তারা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি গুটিকয়েক দর্শকেরই দায় দেখছেন।

এদিনে দক্ষিণ আমেরিকার ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল জানিয়েছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। কাউকে দায়ী পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে তারা। 

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit