রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

সিএনজি নিয়ে দিনে রেকি করে রাতে ডাকাতি: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৯৩ Time View
নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলা থেকে তিন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ৫টি কার্তুজ’সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও একটি সিএনজি জব্দ করা হয়।বৃহস্পতিবার (১১ জুলাই) সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন।  এর আগে, গতকাল বুধবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার পূর্ব কল্যাণপুর এলাকার শেখ বাড়ির তসির আহম্মদের ছেলে ইউছুফ ওরফে চোরা কালা (৩৪), সোনাইমুড়ী উপজেলার বারাইয়াপুর গ্রামের রাশেদ সর্দার বাড়ির নিজাম উদ্দিনের ছেলে আব্দুল মান্নান সোহাগ ওরফে বদ্দা (৩০) ও বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের পূর্ব খালপাড় এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো.উজ্জল (৩২)।  পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে মাইজদী শহরের নোয়াখালী সুপার মার্কেট সংলগ্ন এলাকায় ডাকাত সর্দার ইউছুফের নেতৃত্বে একদল ডাকাত অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরবর্তীতে তাদের ধাওয়া করে ৩জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে একটি শুটারগান ও ৫টি কার্তুজ জব্দ করা হয়।ওসি মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেপ্তারকৃত ডাকাতরা জেলার বিভিন্ন স্থানে ডাকাতির সাথে জড়িত। দিনের বেলায় সিএনজি নিয়ে বিভিন্ন এলাকা রেকি করে রাতে ডাকাতি করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৪,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit