রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১০৭ Time View

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (১১ জুলাই) আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।এ উপলক্ষে এদিন সকাল ১১ টায়  উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও সারমিন আক্তার, উপজেলা কমপ্লেক্স  স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের, কোচল বিওপি কমান্ডার হাবিলদার মাসুদ রানা, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল,আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জিতেন চন্দ্র রায়,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী,ভোরের ডাক প্রতিনিধি বিজয় কুমার রায়, দৈনিক দাবানল প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক, মাসিক আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ওসি তার বক্তব্যে বলেন আমার থানয় পুলিশ সদস্যদের সংখ্যা কম হওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে। সভায় ইউএনও গতমাসের আইনশৃঙ্খলার বিবরণী পড়ে শুনান।  প্রসঙ্গত: আইনশৃংখলা কমিটির সভায় পাটগাঁও গ্রামে গরু চুরি, আলম ব্যাটারির দোকানে দিনে দুপুরে ২০ লক্ষ টাকা চুরি, ভরনিয়া মাদ্রসায় ছাত্রীর ধর্ষনের চেষ্টা  মাদ্রাসার শিশু নিখোঁজ, পৌরশহর ও নেকমরদ চৌরাস্তায় লাগাতার যানযট, হাসপাতালে সাপেকাটা রোগীর চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যু, মাদকসেবিদের বিরুদ্ধে পুলিশের টহল জোরদার বিষয়ে আলোচনা করা হয়। সভাপতি তার বক্তব্যে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের এসব সমস্যা সমাধানের নির্দেশ এবং আইনশৃঙ্খলা জোরদারসহ সকলের সহযোগিতা কামনা করেন।

 

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit