রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

গাজা সিটিতে আরও এক ইসরাইলি কমান্ডো নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে প্রাণ হারালেন আরও এক ইসরাইলি কমান্ডো।  মঙ্গলবার মধ্য গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির হামলায় মৃত্যু হয় তার। খবর টাইমস অব ইসরাইলের।

বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইসরাইলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। ২১ বছর বয়সী ওই ইসরাইলি কমান্ডোর নাম তাল লাহাত। তিনি কেফার সাবা’র মাগলান ইউনিটের কমান্ডো হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে, গতকাল গাজা সিটিতে যুদ্ধের সময় আলেকযানদ্রোনি ব্রিগেডের দুই রিজার্ভ সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই দুই সেনা বোমার বিস্ফোরণে আহত হয়। 

এর আগে, গত শনিবার (৬ জুলাই) খান ইউনিস এলাকায় অভিযান চালানোর সময়ে চার ইসরাইলি কমান্ডোর প্রাণহানির ঘটনা ঘটে।

প্রসঙ্গত, অবরুদ্ধ গাজা উপত্যকায় ৯ মাসের চলমান ইসরাইলি আগ্রাসনের জবাবে এ পর্যন্ত হামাসের হামলায় প্রাণ হারিয়েছে ৩২৭ ইসরায়েলি সেনা। আহত হয়েছে অন্তত ২ হাজার ১শ’ সেনা।
 

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৪,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit