রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

কলম্বিয়ার বিপক্ষে হারের পর সমর্থকদের সঙ্গে হাতাহাতি উরুগুয়ের ফুটবলারদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার স্বপ্নের ফাইনাল থেকে এক ম্যাচ দূরে ছিল উরুগুয়ে। ব্রাজিলকে হারানোর পর স্বপ্ন দেখছিল কোপা আমেরিকা শিরোপা জয়ের। তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে কলম্বিয়া। ১-০ গোলে উরুগুয়েকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে দলটি। এমন হার মেনে নিতে পারেনি মাঠে আসা দলটির সমর্থক ও ফুটবলাররা। ম্যাচ শেষে কলম্বিয়ার টিপ্পনী কাটা সহ্য করতে না পেরে স্ট্যান্ডে উঠে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছে উরুগুয়ের ফুটবলাররা। 

ম্যাচের শেষ বাঁশি তখন বেজে গেছে। মাঠ ছাড়ছেন দু’দলের ফুটবলাররা। এমন সময় গ্যালারি থেকে উরুগুয়ের ফুটবলারদের উদ্দেশ করে টিপন্নী কাটছিলেন কলম্বিয়ার সমর্থকরা। যা মেনে নিতে না পেরে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় উরুগুয়ের সমর্থকরা। পরে নিজেদের সমর্থকদের রক্ষা করতে স্ট্যান্ডে উঠে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন উরুগুয়ের বেশ কয়েকজন ফুটবলারও।

হাতাহাতিতে জড়ান ফুটবলারদের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক দেখা গেছে ডারউইন নুনেজকে। লিভারপুলের এই তারকা ফরোয়ার্ডকে কলম্বিয়ার সমর্থকদের ঘুষি দিতেও দেখা গেছে। এছাড়াও ওই সময় কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়াতে দেখা গেছে  রোনাল্ড আরাউজো, সেবাস্তিয়ান ক্যাসেরেস, হোসে মারিয়া গিমেনেজসহ একাধিক উরুগুয়ের খেলোয়াড়কেও।

বিষয়টি নিয়ে গিমেনেজ বলেছেন, খেলোয়াড়রা অনুভব করেছিল যে তাদের পরিবারের সদ্যসরা বিপদে পড়েছেন। আর সে কারণেই পরিবার ও নিজেদের সমর্থকদের বাঁচাতে স্ট্যান্ডে ছুটে গিয়েছিলেন তারা। তবে বিষয়টি খুব সহজেই সমাধান হওয়ার কথা নয়। সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোয় 
কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে উরুগুয়ের ফুটবলারদের। নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে তাদের।

এর আগে, সেমিফাইনালে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে এদিন বল দখলের খেলায় এগিয়ে থাকলেও ম্যাচের ৩৯ মিনিটে জেমস রদ্রিগেজের নেয়া কর্নার থেকে হেডে গোল করে কলম্বিয়াকে এগিয়ে নেন জেফারসন লারমা। এরপর প্রথামার্ধের শেষ মিনিটে লাল কার্ড দেখে কলম্বিয়া ১০ জনের দলে পরিণত হলেও ম্যাচে সমতা টানতে পারেনি উরুগুয়ে। 

আগামী ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামবে কলম্বিয়া। যেখানে তাদের মুখোমুখি হবে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৪,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit