রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম

নওগাঁয় দুই সহোদর শিশু কন্যার মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১০৩ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার দোগাছী স্কুলপাড়া গ্রামে বিস্কুট খেয়ে খাদিজা (৬) ও তাবসসুম (৮ মাস) নামে সহোদর ২ শিশু কন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।একইসাথে বিস্কুট খেয়ে মুইন ইসলাম (১৬) নামে আরো এক কিশোর অসুস্থ্য হয়েছে। তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মৃত খাদিজা ও তাবাসসুম দোগাছী স্কুল পাড়া গ্রামের বাসিন্দা জহুরুলের মেয়ে। অসুস্থ্য মুইন একই গ্রামের পাইলটের ছেলে।

শিশুর চাচা শাহজাহান জানান, দুপুর দেড়টার দিকে খাদিজা, তাবাসসুম ও মুইন নামে ওই তিন শিশু বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছু পরই তারা লাগাতার বমি করতে থাকে। অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত নওগাঁ সদর হাপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকৎসক ৮ মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষনা করেন। উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে খাদিজার মৃত্যু হয়।নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, বিস্কুট খেয়ে  খাদ্যে বিষক্রিয়ায় এই ঘটনা বলে চিকিৎসক ও পুলিশ ধারনা করছে। মরদেহগুলোর ময়না তদন্ত শেষে সঠিক কারন জানা যাবে।ওসি জানান, মরদেহগুলোর ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৪,/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit