মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

ইংল্যান্ড-নেদারল্যান্ডস সেমিফাইনালের দায়িত্বে ফিক্সিংকাণ্ডে নিষিদ্ধ রেফারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ইংল্যান্ড-নেদারল্যান্ডস। সিগনাল ইদুনা পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফেলিক্স জোয়ায়ের। হাইভোল্টেজ ম্যাচে জার্মান এই রেফারির নাম আসার পর থেকেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে সমালোচনা। কারণ তার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ আছে। যার জন্য নিষিদ্ধও হয়েছিলেন তিনি।

ঘটনা দুই দশক আগের। ২০০৪ সালে জার্মান তৃতীয় বিভাগের লিগে ভের্ডার ব্রেমেনের বিপক্ষে উপারতালার পক্ষে সিদ্ধান্ত দেওয়ার জন্য ৩২৫ ডলার ঘুষ নিয়েছিলেন তিনি। পরের বছর অনুসন্ধানে তার ঘুষ নেয়ার প্রমাণ পাওয়া যায় এবং তিনি ৬ মাসের জন্য নিষিদ্ধ হন।
 
সেই ঘটনার জেরে ২০২১ সালে বুন্দেসলিগার এক ম্যাচে ফেলিক্সের বিরুদ্ধে কথা বলে জরিমানার মুখে পড়েছিলেন ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। সে সময় তিনি জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে ছিলেন। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-২ গোলে হারের পর বেলিংহ্যাম বলেছিলেন, ‘আপনি জার্মানির সবচেয়ে বড় ম্যাচে এমন একজন রেফারিকে দিয়েছেন, যিনি ম্যাচ পাতানোর জন্য নিষিদ্ধ ছিলেন। তার কাছ থেকে আর কী আশা করতে পারেন!’  
 
এই মন্তব্যের জন্য বেলিংহ্যামকে তখন ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়। এবার সেই রেফারির পরিচালনায় ইউরোর গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের হয়ে খেলতে হবে বেলিংহ্যামকে। অবশ্য ফেলিক্সকে নিয়ে কোনো সমস্যা দেখছেন না ইংল্যান্ড ডিফেন্ডার লুক শ। তিনি বলেন, ‘আমাদেরকে উয়েফার সিদ্ধান্তে সম্মান জানাতে হবে, তারা যাকেই রেফারির দায়িত্ব দিক না কেন। আমাদের ম্যাচের দিকে নজর দিতে হবে, রেফারির কী ধরনের সিদ্ধান্ত দিবেন সেদিকে নয়। আমাদের জন্য এটা কোনো পরিবর্তন আনবে না।’এর আগে চলমান আসরে ফেলিক্সের পরিচালনায় রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে রোমানিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল নেদারল্যান্ডস।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit