শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ব্যর্থতার পর কোচ দরিভালকে নিয়ে যে সিদ্ধান্ত নিল ব্রাজিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা সুবিধার না। তাই চলমান কোপা আমেরিকা ছিল তাদের জন্য ঘুরে দাঁড়ানোর মঞ্চ। তবে সেখানেই ব্যর্থ তারা। কোনোরকমে গ্রুপ পর্ব পার হলেও কোয়ার্টার ফাইনাল পার হতে পারেনি। উরুগুয়ের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।

গত জানুয়ারিতে ফার্নান্ডো দিনিজকে ছাঁটাই করে দরিভাল জুনিয়রকে দেওয়া হয় ব্রাজিলের দায়িত্ব। তুলনামূলক তার অধীনে কিছুটা হলেও ভালো খেলছে সেলেসাওরা। কোপা আমেরিকার ব্যর্থতায় অনেকেই বড় দায় দেখছেন দরিভালের। তবে এখনই তার ওপর আস্থা হারাচ্ছে না দেশটির ফুটবল ফেডারেশন। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তিনিই দেশটির কোচের দায়িত্বে থাকছেন। এমনটাই জানিয়েছেন সিবিএফের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ।

সম্প্রতি ইএসপিএন ব্রাজিলকে এডনাল্ডো বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে আমাদের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা আছে, তাই পরিকল্পনা হচ্ছে চালিয়ে যাওয়া। এখন বিশ্বকাপের চক্র শুরু হয়ে গেছে এবং সে এবং তার কোচিং স্টাফ জানেন, কোথায় কোথায় পরিবর্তন দরকার। ভুলটা কোথায় তা দরিভাল খুঁজে বের করেছেন। এভাবেই একটা জয়ী দল গড়ে ওঠে।’

দরিভাল জানুয়ারিতে এলেও মার্চে প্রথমবার ডাগআউটে দাঁড়ান। দুই মাসেরও বেশি সময় ধরে ক্যাম্পে খেলোয়াড়দের একত্রিত করার পাশাপাশি দলকে গোছানোতেই সময় কাটিয়েছেন। অবশ্য কোপা আমেরিকা থেকে বিদায়ের সব দায় মাথা পেতে নিয়েছেন দরিভাল। তবে দলকে সামনে দলকে এগিয়ে নিতে এবং উন্নতি এনে দিতে তিনি সচেষ্ট বলেও জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৪,/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit